নিমেষ

নিমেষ [ nimēṣa ] দ্র নিমিষ। নিমেষহীন বিণ. পলকহীন, চোখের পলক পড়ে না এমন (নিমেষহীন চোখে চেয়ে থাকা)।

নিমীলিত

নিমীলিত বিণ. মুদ্রিত, মোদা রয়েছে এমন; সংকুচিত।

নিমীলনয়নে

নিমীলনয়নে ক্রি-বিণ. চোখ বুজে, মুদিত নয়নে (‘তুমি ঘুমাইছ নিমীলনয়নে’)।

নিমীলন

নিমীলন [ nimīlana ] বি. (মূলত চোখের পল্লব বা পাতা) মোদা, সংকোচন, বোজা; চোখ বোজা। [সং. নি + √ মীল্ + অন]। নিমীলনয়নে ক্রি-বিণ. চোখ বুজে, মুদিত নয়নে (‘তুমি ঘুমাইছ নিমীলনয়নে’)। নিমীলিত বিণ. মুদ্রিত, মোদা রয়েছে এমন; সংকুচিত।

এক নিমেষে

এক নিমেষে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে (এক নিমেষে ব্যাপারটা ঘটে গেল)।

নিমিষ

নিমিষ, নিমেষ [ nimiṣa, nimēṣa ] বি. 1 পলক, চোখের পাতা ফেলা (‘এক দৃষ্টে চাহে সবে না করে নিমিষ’: বি. গু. নিমেষহীন নয়নে); 2 চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে (নিমিষে নিমিষে); 3 (আল.) মুহূর্তকাল (‘নিমিষের তরে নিয়েছি মা দেখে’: রবীন্দ্র)। [সং. নি + √ মিষ্ + অ]। এক নিমেষে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে (এক নিমেষে ব্যাপারটা ঘটে গেল)।

নিমিত্ত

নিমিত্ত [ nimitta ] বি. 1 হেতু, কারণ (পাপের নিমিত্ত শাস্তিভোগ); 2 উদ্দেশ্য, উপলক্ষ্য, প্রয়োজন (উপার্জনের নিমিত্ত বিদেশগমন); 3 শুভাশুভ লক্ষণ (দুর্নিমিত্ত); 4 যে কর্ম সাধন করে কিন্তু যার কোনো দায়িত্ব বা কর্তৃত্ব নেই (আমি তো নিমিত্তমাত্র)। ☐ অব্য. অনু. জন্য (মৃতের নিমিত্ত শোক কোরো না, কীসের নিমিত্ত এ কাজ করল?)। [সং. নি + √ মিদ্ + ত]। নিমিত্তের ভাগী — প্রকৃত কর্তা না হয়েও হেতুরূপে বিবেচিত।

নিমা

নিমা [ nimā ] বি. ফতুয়াজাতীয় জামাবিশেষ, হাতকাটা ও বুকখোলা জামাবিশেষ। [হি. নামা]।

নিমরাজি

নিমরাজি [ nima-rāji ] বিণ. প্রায় রাজি (তাকে নিমরাজি করিয়েছি)। [বাং. নিম1 < ফা. নীম্ + বাং. রাজি < আ. রাজী]।