নিম্ব

নিম্ব, নিম্বক [ nimba, nimbaka ] বি. নিম ফল বা তার গাছ। [সং. নিব্ + (নিম্ব্) + অ, + ক (স্বার্থে)]।

নিম্নাঞ্চল

নিম্নাঞ্চল [ nimnāñcala ] বি. নীচের দিক; নীচের অঞ্চল। [সং. নিম্ন + অঞ্চল]।

নিম্নাঙ্গ

নিম্নাঙ্গ [ nimnāṅga ] বি. দেহের নীচের অংশ, দেহের নিম্নদেশ, কোমর থেকে পা পর্যন্ত দেহাংশ। [সং. নিম্ন + অঙ্গ]।

নিম্নাংশ

নিম্নাংশ [ nimnāṃśa ] বি. নীচের অংশ। [সং. নিম্ন + অংশ]।

নিম্নগামী

নিম্নগ, নিম্নগামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)।

নিম্নগা

নিম্নগা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. নদী।

নিম্নবিত্ত

নিম্নবিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন।

নিম্নমধ্যবিত্ত

নিম্নমধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত।