নিয়তাশন

নিয়তাশন, নিয়তাহার বিণ. মিতাহারী। ☐ বি. নিয়মিত ও পরিমিত ভোজন।

নিম্নগ

নিম্নগ, নিম্নগামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)।

নিয়ত

নিয়ত2 [ niẏata2 ] বিণ. 1 অপরিবর্তনীয় (বিধাতার নিয়ত বিধান); 2 স্হির; 3 নিয়মিত (নিয়ত যোগাভ্যাস করা); 4 সংযত। ☐ ক্রি-বিণ. 1 সর্বদা (‘এ কথা নিয়ত স্মরি’); 2 প্রত্যহ, প্রায় (নিয়ত আসে যায়)। [সং. নি + √ যম্ + ত]। নিয়তাচার বি. নিয়মিত বা অপরিবর্তনীয় আচার-অনুষ্ঠান। ☐ বিণ. নিয়মিতভাবে শাস্ত্রীয় অনুষ্ঠানাদি পালন করে এমন।  নিয়তাত্মা (-ত্মন্) বিণ. সংযমী। নিয়তাশন, নিয়তাহার বিণ. মিতাহারী। ☐ বি. নিয়মিত ও পরিমিত ভোজন।

নিযোক্তা

নিযোক্তা [ niyōktā ] (-ক্তৃ) বিণ. নিয়োগকারী; বহালকারী। [সং. নি + √ যুজ্ + তৃ]।

নিযুত

নিযুত [ niyuta ] বি. বিণ. দশ লক্ষ, million. [সং. নি + √ যু + ত]।

নিযুক্তি

নিযুক্তি বি. 1 নিয়োগ; 2 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 3 চাকরিতে বহাল করা।

নিযুক্ত

নিযুক্ত [ niyukta ] বিণ. 1 নিয়োজিত; 2 ব্রতী করানো হয়েছে এমন, প্রবৃত্ত, ব্যাপৃত (গৃহকর্মে নিযুক্ত); 3 বহাল (চাকরিতে নিযুক্ত)। [সং. নি + √ যুজ্ + ত]। নিযুক্তি বি. 1 নিয়োগ; 2 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 3 চাকরিতে বহাল করা।

নিম্বুক

নিম্বু, নিম্বুক [ nimbu, nimbuka ] কাগজি লেবু বা তার গাছ। [সং. নিব্ (নিম্ব্) + উ, উক-তু. হি. নিম্বু (লেবু)]।

নিম্বু

নিম্বু, নিম্বুক [ nimbu, nimbuka ] কাগজি লেবু বা তার গাছ। [সং. নিব্ (নিম্ব্) + উ, উক-তু. হি. নিম্বু (লেবু)]।

নিম্বক

নিম্ব, নিম্বক [ nimba, nimbaka ] বি. নিম ফল বা তার গাছ। [সং. নিব্ + (নিম্ব্) + অ, + ক (স্বার্থে)]।