নিয়ম
নিয়ম [ niẏama ] বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। নিয়মকানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। নিয়মতন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। নিয়মতান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। নিয়মন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। নিয়মনিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। নিয়মপালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। নিয়মপূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। নিয়মবিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। নিয়মভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট...
নিয়ন্ত্রিত
নিয়ন্ত্রিত বিণ. নিয়ন্ত্রণ করা হয়েছে এমন (সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, ঈশ্বরনিয়ন্ত্রিত); প্রশমিত (যন্ত্রণা নিয়ন্ত্রিত হয়েছে); পরিমিত (নিয়ন্ত্রিত আহার, নিয়ন্ত্রিত ব্যায়াম)।
নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ [ niẏantraṇa ] বি. 1 পরিচালন, নিয়মন (সরকারি নিয়ন্ত্রণে খাদ্য সরবরাহ); 2 সংযত করা (অবস্হা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণাধীন); 3 দমন (প্রবৃত্তির নিয়ন্ত্রণ)। [সং. নি + √ যন্ত্র্ + অন]। নিয়ন্ত্রিত বিণ. নিয়ন্ত্রণ করা হয়েছে এমন (সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, ঈশ্বরনিয়ন্ত্রিত); প্রশমিত (যন্ত্রণা নিয়ন্ত্রিত হয়েছে); পরিমিত (নিয়ন্ত্রিত আহার, নিয়ন্ত্রিত ব্যায়াম)।