ন নিরঙ্কুশ নিরঙ্কুশ [ niraṅkuśa ] বিণ. 1 অঙ্কুশতুল্য বাধা থেকে মুক্ত; যাতে কোনো বাধা নেই, বাধানিষেধ থেকে মুক্ত (নিরঙ্কুশ সংখ্যাধিক্য); 2 বন্ধনহীন, অবাধ, স্বেচ্ছাচারী (নিরঙ্কুশ স্বৈরাচার, নিরঙ্কুশ রাজতন্ত্র)। [সং. নির্ + অঙ্কুশ]।
ন নিয়ামক নিয়ামক [ niẏāmaka ] বিণ. 1 নিয়ন্ত্রণকারী (নিয়ামক আইন); 2 পরিচালক, controller (বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক); 3 নিয়মকর্তা; 4 (জ্যামি.) বক্রাদি অঙ্কনে ব্যবহার্য স্হির রেখা, directrix (বি. প.)। [সং. নি + √ যম্ + অক]।
ন নিয়মসেবা নিয়মসেবা [ niẏama-sēbā ] বি. 1 দামোদরব্রত; 2 কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে পালিত ব্রতবিশেষ, বিজয়া দশমীর পর একাদশী থেকে এক মাস বৈষ্ণব ভক্তেরা যা পালন করেন। [সং. নিয়ম + সেবা]।
ন নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)।