নিরতা

নিরতা (কর্ম-নিরতা) স্ত্রী. নিরত।

নিরবকাশ

নিরবকাশ [ niraba-kāśa ] বিণ. 1 অবকাশ বা অবসর নেই এমন (নিরবকাশ কর্মজীবন); 2 যাতে ব্যবধান বা শূন্যস্হান নেই, নিরবচ্ছিন্ন। [সং. নির্ + অবকাশ]। ☐ বি. উক্ত অর্থে।

নিরপেক্ষ

নিরপেক্ষ [ nirapēkṣa ] বিণ. 1 পক্ষপাতহীন (নিরপেক্ষ বিচার); 2 স্বাধীন, অন্যের মুখাপেক্ষী নয় এমন (দলনিরপেক্ষ); 3 উদাসীন (ভোগবাসনায় নিরপেক্ষ); 4 প্রয়োজনরহিত, প্রয়োজন নেই এমন; 5 (দর্শ.) শর্তাদারি অধীন নয় এমন, অনন্যসম্বন্ধ, সম্বন্ধাতীত, categorical (বি. প.)। [সং. নির্ + অপেক্ষা]। বি. নিরপেক্ষতা।

নিরপরাধিনী

নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী বিণ. স্ত্রী. নিরপরাধ, (বাং.) নিরপরাধী ।

নিরপরাধা

নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী বিণ. স্ত্রী. নিরপরাধ, (বাং.) নিরপরাধী ।

নিরখা

নিরখা [ nirakhā ] ক্রি. (কাব্যে) নিরীক্ষণ করা, দেখা (‘নিরখিয়া প্রাণে নাহি সয়’: মধু.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + বাং. আ]।

নিরক্ষর

নিরক্ষর [ nirakṣara ] বিণ. অক্ষরজ্ঞানহীন, বর্ণপরিচয়হীন, সম্পূর্ণ অশিক্ষিত (নিরক্ষর লোককে সাক্ষর করা)। [সং. নির্ (নিঃ) + অক্ষর]। বি. নিরক্ষরতা।

নিরক্ষরেখা

নিরক্ষবলয়, নিরক্ষবৃত্ত, নিরক্ষরেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)।