ন নিরপরাধী নিরপরাধ, (বাং.) নিরপরাধী [ niraparādha, (bā.) nniraparādhī ] বিণ. অপরাধ করেনি এমন, অপরাধহীন, নির্দোষ। [সং. নির্ + অপরাধ]। বিণ. স্ত্রী. নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী।
ন নিরপরাধ নিরপরাধ, (বাং.) নিরপরাধী [ niraparādha, (bā.) nniraparādhī ] বিণ. অপরাধ করেনি এমন, অপরাধহীন, নির্দোষ। [সং. নির্ + অপরাধ]। বিণ. স্ত্রী. নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী।
ন নিরন্ন নিরন্ন [ niranna ] বিণ. 1 খাদ্যসংস্হানহীন, খাদ্যহীন; 2 অতি দরিদ্র (লক্ষ লক্ষ নিরন্ন মানুষের মিছিল)। [সং. নির্ + অন্ন]।
ন নিরন্তর নিরন্তর [ nirantara ] বিণ. 1 নিরবচ্ছিন্ন, অবিরাম (নিরন্তর প্রবাহ, নিরন্তর সংগ্রাম); 2 নিবিড়, নিশ্ছিদ্র। ☐ ক্রি-বিণ. সর্বদা, অবিরামভাবে, অনবরত (‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’: রবীন্দ্র)। [সং. নির্ + অন্তর]।
ন নিরন্ত নিরন্ত [ niranta ] বিণ. যার অন্ত নেই, অন্তহীন (‘নিরন্ত কালোয় অন্ধ অরণ্যের মুঢ় গর্জন’: শ. ঘো.)। [সং. নির্ + অন্ত]।
ন নিরত্যয় নিরত্যয় [ niratyaẏa ] বিণ. 1 অক্ষয়, অবিনাশী, অবিনশ্বর (নিরত্যয় আত্মা); 2 বাধাবিঘ্নহীন; 3 নির্দোষ। [সং. নির্ + অত্যয়]।
ন নিরতীত নিরতীত [ niratīta ] বিণ. অতীত হয়ে যায়নি এমন (‘নিরতীত নৈরাজ্যের রূঢ় নিমন্ত্রণ’: সু.দ.)। [সং. নির্ + অতীত]।
ন নিরতিশয় নিরতিশয় [ nirati-śaẏa ] বিণ. বিণ-বিণ. অত্যন্ত বেশি, অত্যধিক (নিরতিশয় ব্যস্ত, নিরতিশয় দুঃখিত)। [সং. নির্ + অতিশয়]।