ন নিরবধি নিরবধি [ nirabadhi ] বিণ. সীমাহীন, শেষহীন, অনন্ত (‘কালের সমুদ্রে শেষ কাল নিরবধি’: বিষ্ণু)। ☐ ক্রি-বিণ. নিরন্তর, সর্বদা (নিরবধি বয়ে চলেছে)। [সং. নির্ + অবধি]।
ন নিরবচ্ছিন্ন নিরবচ্ছিন্ন [ nirabacchinna ] বিণ. 1 ছেদহীন, একটানা (নিরবচ্ছিন্ন কষ্টভোগ, নিরবচ্ছিন্ন পরিশ্রম); 2 অবিরাম, নিরন্তর (নিরবচ্ছিন্ন চর্চা)। [সং. নির্ + অবচ্ছিন্ন]। বি. নিরবচ্ছিন্নতা।
ন নিরবগ্রহ নিরবগ্রহ [ niraba-graha ] বিণ. 1 ব্যাঘাতহীন, অব্যাহত; 2 স্বতন্ত্র; 3 অনাবৃষ্টি নেই এমন। [সং. নির্ + অবগ্রহ]।
ন নিরম্বু নিরম্বু [ nirambu ] বিণ. জলহীন; যাতে জলটুকুও পান করা নিষিদ্ধ (নিরম্বু উপবাস)। [সং. নির্ + অম্বু]।