নিরহংকার

নিরহংকার [ nirahaṅkāra ] বিণ. অহংকারশূন্য, গর্বিত নয় এমন। [সং. নির্ + অহংকার]। নিরহংকারী (-রিন্) (বাং. প্র.) বিণ. অহংকারশূন্য।

নিরস্ত্রীকরণ

নিরস্ত্রীকরণ বি. 1 অস্ত্রহীন করা; 2 যুদ্ধসম্ভার বর্জন বা হ্রাস করা।

নিরস্ত্র

নিরস্ত্র [ nirastra ] বিণ. অস্ত্রহীন। [সং. নির্ + অস্ত্র]। নিরস্ত্রীকরণ বি. 1 অস্ত্রহীন করা; 2 যুদ্ধসম্ভার বর্জন বা হ্রাস করা।

নিরস্ত

নিরস্ত [ nirasta ] বিণ. 1 ক্ষান্ত (তর্কে নিরস্ত হওয়া, চেষ্টায় নিরস্ত হওয়া); 2 বিরত, নিবৃত্ত (সকলে মিলে তাকে নিরস্ত করলাম); 3 দূরীভূত। [সং. নির্ + √ অস্ + ত]।

নিরভিমান

নিরভিমান [ nirabhi-māna ] বিণ. 1 অভিমানশূন্য; 2 নিরহংকার। [সং. নির্ + অভিমান]। স্ত্রী. নিরভিমানা। নিরভিমানী (বাং. প্রয়োগ) বিণ. অভিমানহীন; গর্বশূন্য। স্ত্রী. (বাং. প্রয়োগ) নিরভিমানিনী।

নিরবসাদ

নিরবসাদ [ nirabasāda ] বিণ. অবসাদহীন, ক্লান্তিহীন। [সং. নির্ + অবসাদ]।

নিরবশেষ

নিরবশেষ [ niraba-śēṣa ] বিণ. সম্পূর্ণ, নিঃশেষ, যার অবশেষ বা অবশিষ্ট কিছু নেই। [সং. নির্ + অবশেষ]।

নিরবলম্বন

নিরবলম্ব, নিরবলম্বন [ nirabalamba, nirabalambana ] বিণ. অবলম্বনহীন, সহায়হীন, অসহায়, অনাথ; আশ্রয়হীন। [সং. নির্ + অবলম্ব, অবলম্বন]।

নিরবলম্ব

নিরবলম্ব, নিরবলম্বন [ nirabalamba, nirabalambana ] বিণ. অবলম্বনহীন, সহায়হীন, অসহায়, অনাথ; আশ্রয়হীন। [সং. নির্ + অবলম্ব, অবলম্বন]।

নিরবয়ব

নিরবয়ব [ nirabaẏaba ] বিণ. মূর্তিহীন, নিরাকার। ☐ বি. 1 পরব্রহ্ম; 2 কামদেব; 3 পরমাণু। [সং. নির্ + অবয়ব]।