নিরশ্রু

নিরশ্রু [ niraśru ] বিণ. অশ্রুহীন, চোখের জল পড়ে না বা নেই এমন (‘নিরশ্রু ক্রন্দনে প্রাণের পরম শিরা ছিঁড়ে যায়’: সু. দ.)। [সং. নির্ + অশ্রু]।

নিরলস

নিরলস [ niralasa ] (বাং.) বিণ. আলস্যহীন (নিরলস চেষ্টা)। [সং. নির্ + আলস্য]। স্ত্রী. নিরলসা। তু. সং. নিরালস্য।

নিরলংকার

নিরলংকার [ nirala-ṅkāra ] বিণ. অলংকারহীন, নিরাভরণ (নিরলংকার গদ্য); সরল, অনাড়ম্বর। [সং. নির্ + অলংকার]।

নিরর্থক

নিরর্থক বিণ. 1 অর্থহীন, নিষ্ফল, অকারণ (নিরর্থক কলহ); 2 উদ্দেশ্যহীন (নিরর্থক ছোটাছুটি)। ☐ ক্রি-বিণ. বৃথা; অকারণ।

নিরর্থ

নিরর্থ [ nirartha ] বিণ. অর্থহীন (‘নিরর্থ হাহাকারে’: রবীন্দ্র)। [সং. নির্ + অর্থ]। নিরর্থক বিণ. 1 অর্থহীন, নিষ্ফল, অকারণ (নিরর্থক কলহ); 2 উদ্দেশ্যহীন (নিরর্থক ছোটাছুটি)। ☐ ক্রি-বিণ. বৃথা; অকারণ।

নিরর্গল

নিরর্গল [ nirargala ] বিণ. ক্রি-বিণ. অর্গলহীন, অনর্গল; বাধাহীন। [সং. নির্ + অর্গল]।

নিরয়গামী

নিরয়গামী (-মিন্) বিণ. নরকগামী; মৃত্যুর পরে নরকে গমনকারী।

নিরয়গমন

নিরয়গমন বি. মৃত্যুর পরে নরকে গমন বা নরকবাস।

নিরয়

নিরয় [ niraẏa ] বি. নরক। [সং. নির্ + অয় (সৌভাগ্য)]। নিরয়গমন বি. মৃত্যুর পরে নরকে গমন বা নরকবাস। নিরয়গামী (-মিন্) বিণ. নরকগামী; মৃত্যুর পরে নরকে গমনকারী।