নিরাপদে

নিরাপদে ক্রি-বিণ. নির্বিঘ্নে (নিরাপদে বাড়ি পৌঁছে গেছে)।

নিরাপদ

নিরাপদ [ nirāpada ] (-পদ্) বিণ. 1 বিপদহীন, নির্বিঘ্ন; 2 বিপদ্মুক্ত। [সং. নির্ + আপদ্]। নিরাপদে ক্রি-বিণ. নির্বিঘ্নে (নিরাপদে বাড়ি পৌঁছে গেছে)। নিরাপৎসু বি. যাকে বিপদ স্পর্শ করে না তাকে সম্বোধনসূচক; বাংলায় স্নেহভাজনকে চিঠি লেখার সময় কল্যাণ কামনাপূর্বক সম্বোধনবিশেষ।

নিরাপত্তা পরিষদ

নিরাপত্তা পরিষদ — প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত রাষ্ট্রসংঘের সংসদবিশেষ, Security Council.

নিরাপত্তা

নিরাপত্তা [ nirāpattā ] বি. বিপদশূন্যতা, নিরুপদ্রব অবস্হা, নির্বিঘ্নতা। [সং. নিরাপদ্ + তা]। নিরাপত্তা পরিষদ — প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত রাষ্ট্রসংঘের সংসদবিশেষ, Security Council.

নিরানব্বই

নিরানব্বই, (কথ্য) নিরানব্বুই [ nirānabbi, (kathya) nirānabbui ] বি. বিণ. 99 সংখ্যা বা সংখ্যক। [সং. নবনবতি]।

নিরাকৃতি

নিরাকৃত, নিরাকৃতি1 [ nirākṛta, nirākṛti1 ] দ্র নিরাকরণ। নিরাকৃতি2 [ nirākṛti2 ] বিণ. আকারহীন। [সং. নির্ + আকৃতি]।

নিরাকৃত

নিরাকৃত বিণ. নিরাকরণ করা হয়েছে এমন।

নিরাকরণ

নিরাকরণ [ nirā-karaṇa ] বি. 1 নিরসন, খণ্ডন, ভঞ্জন, দূরীকরণ (সন্দেহ নিরাকরণ); 2 নিবারণ; 3 (অশু.) সমাধান (সমস্যার নিরাকরণ); 4 প্রত্যাখ্যান; 5 (অশু.) নির্ণয়। [সং. নির্ + আ + √ কৃ + অন]। নিরাকৃত বিণ. নিরাকরণ করা হয়েছে এমন। নিরাকৃতি বি. নিরাকরণ।

নিরসন

নিরসন [ nirasana ] বি. নিরাকরণ, দূরীকরণ, মোচন, খণ্ডন (সন্দেহ নিরসন, ভ্রান্তি নিরসন)। [সং. নির্ + √ অস্ + অন]।