নৌ

নৌ [ nau ] বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)। [সং. √ নুহ্ + ঔ]। নৌচলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত। নৌচালক বি. নৌকাদি জলযানের চালক। নৌজীবী, নৌজীবিক বি. নৌকাচালক, মাঝি। নৌবল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজ ও সৈন্যদলের সমষ্টি। নৌবহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ। নৌবাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)। নৌবাহিনী, নৌসেনা, নৌসৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য। নৌবাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)। ☐ বি. বিণ. নৌকাচালনাকারী (‘নৌবাহী নৌকা টাণঅ গুণে’: চর্যা.)। নৌবাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable. নৌবিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা। নৌযুদ্ধ বি. জলযুদ্ধ।

নোয়ানো

নোয়া2, নোয়ানো [ nōẏā2, nōẏānō ] ক্রি. বি. নত করা, উপর থেকে নীচে টেনে আনা (মাথা নোয়াও, গুরুজনের সামনে মাথা নোয়ানো উচিত)। [বাং. √ নু (ণিজন্ত) < সং. + নম্]।

নোয়া

নোয়া1 [ nōẏā1 ] বি. (লোহা -র আঞ্চ. রূপ) হিন্দু সধবা নারীর হাতে পরিধেয় লোহার বালাবিশেষ। নোয়া2, নোয়ানো [ nōẏā2, nōẏānō ] ক্রি. বি. নত করা, উপর থেকে নীচে টেনে আনা (মাথা নোয়াও, গুরুজনের সামনে মাথা নোয়ানো উচিত)। [বাং. √ নু (ণিজন্ত) < সং. + নম্]।

নোনা

নোনা1 [ nōnā1 ] বি. আতাজাতীয় ফলবিশেষ। [পো. anona]। নোনা2 [ nōnā2 ] বিণ. লবণাক্ত (নোনা জল)। ☐ বি. মাটির যে লবণজাতীয় উপাদান প্রাচীর দেওয়াল প্রভৃতির উপর ফুটে ওঠে (দেওয়ালে নোনা লাগা)। [বাং. নুন + আ]।

নোংরামো

নোংরামি, নোংরামো বি. নোংরা ভাব বা আচরণ।

নেমকহারাম

নেমক, নেমকহারাম [ nēmaka, nēmaka-hārāma ] যথাক্রমে নিমক ও নিমকহারাম এর রূপভেদ।

নেমক

নেমক, নেমক-হারাম [ nēmaka, nēmaka-hārāma ] যথাক্রমে নিমক ও নিমকহারাম এর রূপভেদ।

নেপো

নেপো [ nēpō ] বি. অনধিকারী ধূর্ত লোক; বাটপাড়। [দেশি]। যার ধন তার ধন নয় নেপোয় মারে দই — যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের ফল ভোগ করে না, চালাক লোকে ফাঁকি দিয়ে সে ফল ভোগ করে।

নৈবদ্য

নৈবদ্য, (কথ্য) নৈবিদ্যি [ naibadya, (kathya) naibidyi ] বি. দেবতাকে যে সামগ্রী নিবেদন করা হয়। [সং. নিবেদ + য]।