নিরাধার

নিরাধার [ nirādhāra ] বিণ. 1 আধারহীন; 2 অবলম্বনহীন, আশ্রয়হীন। [সং. নির্ + আধার]।

নিরাতপ

নিরাতপ [ nirātapa ] বিণ. আতপহীন, রোদ বা রোদের তেজ নেই এমন (নিরাতপ দিন)। [সং. নির্ + আতপ]।

নিরাকূত

নিরাকূত [ nirākūta ] বিণ. 1 আকূতিহীন; 2 ঔত্সুক্যহীন (‘নিরাকূত মানবাত্মা অঙ্গারিত সৌর তেজময়’: সু. দ.)। [সং. নির্ + আকূতি]।

নিরাকুল

নিরাকুল [ nirākula ] বিণ. 1 অত্যন্ত ব্যাকুল; 2 ব্যাকুলতাহীন, উদ্বেগহীন, প্রশান্ত। [সং. নির্ + আকুল]।

নিরাকার

নিরাকার [ nirākāra ] বিণ. আকারহীন, মূর্তিহীন। ☐ বি. 1 আকাশ; 2 পরব্রহ্ম। [সং. নির্ + আকার]।

নিরাকাঙ্ক্ষ

নিরাকাঙ্ক্ষ [ nirākāṅkṣa ] বিণ. আকাঙ্ক্ষাহীন; অনাসক্ত; নির্লোভ। [সং. নির্ + আকাঙ্ক্ষা]। নিরাকাঙ্ক্ষা বি. আকাঙ্ক্ষাহীনতা।

নিরাভরণ

নিরাভরণ [ nirābharaṇa ] বি. আভরণহীন, নিরলংকার (নিরাভরণ সৌন্দর্য)। [সং. নির্ + আভরণ]। স্ত্রী. নিরাভরণা।

নিরাবরণ

নিরাবরণ [ nirābaraṇa ] বিণ. আবরণশূন্য, উন্মুক্ত; অনাবৃত (নিরাবরণ দেহ)। [সং. নির্ + আবরণ]।

নিরাপৎসু

নিরাপৎসু বি. যাকে বিপদ স্পর্শ করে না তাকে সম্বোধনসূচক; বাংলায় স্নেহভাজনকে চিঠি লেখার সময় কল্যাণ কামনাপূর্বক সম্বোধনবিশেষ।