ন নিরাশ্রয় নিরাশ্রয় [ nirāśraẏa ] বিণ. 1 আশ্রয়হীন; গৃহহীন; 2 সহায়হীন। [সং. নির্ + আশ্রয়]। স্ত্রী. নিরাশ্রয়া।
ন নিরাশ নিরাশ [ nirāśa ] বিণ. আশাহীন, হতাশ (আমাকে নিরাশ করলে, এখনই নিরাশ হয়ো না)। [সং. নির্ + আশা]। নিরাশা, নৈরাশ্য বি. আশাহীনতা, হতাশা, ভরসাহীনতা (‘কাদে যারা নিরাশায়’)।
ন নিরালোক নিরালোক [ nirālōka ] বিণ. আলোকহীন, অন্ধকার (নিরালোক রাত্রি, নিরালোক আকাশ)। [সং. নির্ + আলোক]।
ন নিরালা নিরালা [ nirālā ] বিণ. নির্জন, নিভৃত (নিরালা গৃহকোণ)। ☐ বি. নির্জন স্হান, নিভৃত স্হান (নিরালায় বসে আলাপ করা)। [সং. নিরালয়]।
ন নিরানন্দ নিরানন্দ [ nirānanda ] বিণ. 1 আনন্দহীন (নিরানন্দ জীবন); 2 দুঃখিত, দুঃখময়। ☐ (বাং.) বি. আনন্দহীনতা (নিরানন্দে জীবন কাটে); দুঃখ, বিষাদ। [সং. নির্ + আনন্দ]।