নিরীক্ষা

নিরীক্ষা বি. 1 বিশেষভাবে বা যত্নের সঙ্গে দেখা; 2 অন্বেষণ, জ্ঞানান্বেষণ।

নিরীক্ষণ

নিরীক্ষণ [ nirīkṣaṇa ] বি. যত্নসহকারে দেখা, বিশেষভাবে দেখা, মনোযেগের সঙ্গে দেখা; পর্যবেক্ষণ। [সং. নির্ + √ ঈক্ষ্ + অন]। নিরীক্ষমাণ বিণ. নিরীক্ষণ করছে এমন। নিরীক্ষা বি. 1 বিশেষভাবে বা যত্নের সঙ্গে দেখা; 2 অন্বেষণ, জ্ঞানান্বেষণ। নিরীক্ষিত বিণ. নিরীক্ষণ করা হয়েছে এমন। নিরীক্ষ্যমাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন, যা বা যাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে এমন (নিরীক্ষ্যমাণ বিষয়)।

নিরালস্য

নিরালস্য [ nirālasya ] বিণ. 1 আলস্যহীন, নিরলস; 2 পরিশ্রমী, শ্রমশীল। [সং. নির্ + আলস্য]।

নিরালম্ব

নিরালম্ব [ nirālamba ] বিণ. আশ্রয়হীন, অবলম্বনহীন, নিঃসহায়। [সং. নির্ + আলম্ব]।

নিরায়ুধ

নিরায়ুধ [ nirāẏudha ] বিণ. অস্ত্রহীন, নিরস্ত্র। [সং. নির্ + আয়ুধ]।

নিরামিষাশী

নিরামিষভোজী (-জিন্), নিরামিষাশী (-শিন্) বিণ. কেবল নিরামিষ খাদ্য আহার করে এমন।

নিরামিষভোজী

নিরামিষভোজী (-জিন্), নিরামিষাশী (-শিন্) বিণ. কেবল নিরামিষ খাদ্য আহার করে এমন।

নিরামিষ

নিরামিষ [ nirāmiṣa ] বিণ. আমিষ অর্থাত্ মাছ মাংস ডিম প্রভৃতি বর্জিত (নিরামিষ আহার)। ☐ বি. নিরামিষ খাবার (সে নিরামিষ খায়)। [সং. নির্ + আমিষ]। নিরামিষভোজী (-জিন্), নিরামিষাশী (-শিন্) বিণ. কেবল নিরামিষ খাদ্য আহার করে এমন।

নিরাময়

নিরাময় [ nirāmaẏa ] বিণ. 1 নিরোগ, সুস্হ (সে এখন সম্পূর্ণ নিরাময় হয়েছে); 2 (বাং.) দূরীকৃত (রোগ নিরাময় করা)। ☐ বি. (বাং.) দূরীকরণ (রোগ নিরাময়ের জন্য)। [সং. নির্ + আময় (=রোগ)]।