ন নিরিক্ত নিরিক্ত [ nirikta ] বিণ. সম্পূর্ণ রিক্ত (‘আমার নিরিক্ত মর্মে বিষাক্ত শেলের মতো বাজে’: সু. দ.)। [সং. নি + √ রিচ্ + ত। সংস্কৃতে এই শব্দ লভ্য নয়]।
ন নিরাসক্ত নিরাসক্ত [ nirāsakta ] বিণ. অনাসক্ত, উদাসীন (নিরাসক্ত মন)। [সং. মতে ব্যাকরণসিদ্ধ নয়-নির্ + আসক্তি]। নিরাসক্তি বি. আসক্তিহীনতা।
ন নিরীশ্বর নিরীশ্বর [ nirīśbara ] বিণ. 1 ঈশ্বরহীন; 2 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারকারী, নাস্তিক; 3 ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে অস্বীকৃতিপূর্ণ (নিরীশ্বর মত)। [সং. নির্ + ঈশ্বর]। নিরীশ্বরবাদ বি. ঈশ্বর নেই-এই দার্শনিক মত, নাস্তিক্যবাদ, atheism (বি. প.)। নিরীশ্বরবাদী (-দিন্) বিণ. বি. নাস্তিক।
ন নিরীক্ষ্যমাণ নিরীক্ষ্যমাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন, যা বা যাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে এমন (নিরীক্ষ্যমাণ বিষয়)।