ন নিরূপণ নিরূপণ [ nirūpaṇa ] বি. 1 নির্ধারণ, নির্ণয় (কর্তব্য নিরূপণ); 2 অবধারণ, ধার্য করা (শ্রেষ্ঠতা নিরূপণ)। [সং. নি + √ রূপ্ + অন]। নিরূপণ করা ক্রি. বি. নির্ণয় করা বা নির্ধারণ করা; অবধারণ করা। নিরূপিত বিণ. নিরূপণ করা হয়েছে এমন; নির্ণীত; স্হিরীকৃত।
ন নিরুত্তর নিরুত্তর [ niruttara ] বিণ. 1 উত্তরহীন, জবাবশূন্য; 2 নির্বাক, বাক্যহীন (‘অন্যে বাক্য কবে, কিন্তু তুমি রবে নিরুত্তর’: রামমোহন রায়); 3 প্রতিবাদ করে না এমন। [সং. নির্ + উত্তর]।
ন নিরুৎসুক নিরুৎসুক [ nirut-suka ] বিণ. 1 ঔত্সুক্যহীন, আগ্রহশূন্য, কৌতূহলহীন (নিরুত্সুক মন); 2 অত্যন্ত উত্সুক। [সং. নির্ + উত্সুক]।
ন নিরুৎসাহ নিরুৎসাহ [ nirut-sāha ] বিণ. উত্সাহহীন, উদ্যম নেই এমন, হতাশ (হেরে গিয়ে নিরুত্সাহ হওয়া)। ☐ বি. উৎসাহের অভাব। [সং. নির্ + উত্সাহ]। নিরুৎসাহিতা বি. উৎসাহহীনতা; হতাশা।
ন নিরুচ্চার নিরুচ্চার [ niruccāra ] বিণ. নির্বাক, বাক্যহারা (সেই তর্কে তিনি নিরুচ্চার রইলেন)। [সং. নির্ + উচ্চার]।
ন নিরুক্তি নিরুক্তি [ nirukti ] বি. 1 নিশ্চয়োক্তি; 2 শব্দের ব্যুত্পত্তি প্রভৃতি নির্দেশ; 3 নির্বচন, সংজ্ঞার্থ, definition; 4 মীমাংসা, নির্ণয়; 5 নিরুক্ত গ্রন্হ। [সং. নির্ + উক্তি]।
ন নিরুক্ত নিরুক্ত [ nirukta ] বি. যাস্কপ্রণীত বেদের দুরূহ শব্দসমূহের ব্যুত্পত্তি ও ব্যাখ্যাসংবলিত গ্রন্হবিশেষ। ☐ বিণ. 1 নিশ্চয়রূপে কথিত বা উক্ত; 2 মীমাংসিত; নির্ণীত। [সং. নির্ + উক্ত]।
ন নিরীহ নিরীহ [ nirīha ] বিণ. 1 নির্বিরোধ, শান্তশিষ্ট কারও ক্ষতি করে না এমন, গোবেচারা; 2 নিশ্চেষ্ট; 3 নিস্পৃহ। [সং. নির্ + ঈহা (চেষ্টা, ইচ্ছা)]।