ন নিরুপাধি নিরুপাধি, নিরুপাধিক [ nirupādhi, nirupādhika ] বিণ. 1 উপাধিহীন; 2 ভেদকারক-ধর্মশূন্য; 3 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিন গুণশূন্য; 4 গুণাতীত, নির্গুণ (নিরুপাধি ব্রহ্ম)। [সং. নির্ + উপাধি, বিকল্পে ক আগম]।
ন নিরুপাখ্য নিরুপাখ্য [ nirupākhya ] বিণ. 1 ব্যক্ত করা যায় না এমন; 2 আখ্যাত করা যায় না এমন; 3 অবাস্তব, অস্তিত্ব নেই এমন, আকাশকুসুম। [সং. নির্ + উপ + আখ্যা (সমাসান্ত)]।
ন নিরুপম নিরুপম [ nirupama ] বিণ. উপমারহিত, তুলনাহীন, অতুলনীয় (নিরুপম সৌন্দর্য)। [সং. নির্ + উপমা]। স্ত্রী. নিরুপমা।
ন নিরুপদ্রপ নিরুপদ্রপ [ nirupadrapa ] বিণ. উত্পাতহীন, নিরাপদ (নিরুপদ্রব জীবন সকলেরই কাম্য)। ☐ বি. বিপদহীনতা (নিরুপদ্রবে দিন কেটে গেল)। [সং. নির্ + উপদ্রব]।
ন নিরেট নিরেট [ nirēṭa ] বিণ. 1 ফাঁপা নয় এমন, জমাট (নিরেট বল); 2 কঠিন, দৃঢ় (নিরেট পাথর); 3 (ব্যঙ্গে) বুদ্ধিহীন মস্তিষ্কহীন (নিরেট মাথা)। [তু. হি. নিরাট (=সম্পূর্ণ, একেবারে)]। নিরেট মূর্খ বিণ. অতিশয় বোকা, আকাট মূর্খ।