ন নিরোধ নিরোধ [ nirōdha ] বি. 1 অবরোধ, বাধা; 2 প্রতিরোধ; 3 নিবারণ (জন্মনিরোধ); 4 নিয়ন্ত্রণ, সংযম (ক্রোধ নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ)। [সং. নি √ রুধ্ + অ]। নিরোধক বিণ. নিরোধকারী। নিরোধন বি. রুদ্ধ করা; বাধাদান, সংযম পালন। নিরোধ্য বিণ. নিরোধ করা যায় এমন, বাধা দেওয়া বা প্রতিরোধ করা যায় এমন।
ন নির্গ্রন্হ নির্গ্রন্হ [ nirgranha ] বিণ. 1 পরিধেয় বস্ত্রের গ্রন্হিহীন, যার পরিধেয় বস্ত্রে গ্রন্হি নেই; 2 দিগম্বর; 3 সংসারে বন্ধনহীন; 4 অনাসক্ত। ☐ বি. বৌদ্ধ সন্ন্যাসিবিশেষ, ক্ষপণক। [সং. নির্ + গ্রন্হ]।
ন নির্গৃহ নির্গৃহ [ nirgṛha ] বিণ. 1 গৃহহীন; 2 নিরাশ্রয়, যার আশ্রয় নেই (‘নিরন্ন নিরস্ত্র নির্গৃহ নরনারী’)। [সং. নির্ + গৃহ]।
ন নির্গুণ নির্গুণ [ nirguṇa ] বিণ. 1 গুণহীন; সদ্গুণহীন (পুরোপুরি নির্গুণ লোক); 2 ত্রিগুণাতীত (নির্গুণ ব্রহ্ম)। ☐ বি. ত্রিগুণাতীত পরব্রহ্ম বা পরমাত্মা। [সং. নির্ + গুণ]।
ন নিরূপক নিরূপক [ nirūpaka ] বিণ. নিরূপণকারী, নিরূপণ বা নির্ধারণ করে এমন (মাননিরূপক পরীক্ষা)। [সং. নি + √ রূপ্ + ণিচ্ + অক]।
ন নিরুপায় নিরুপায় [ nirupāẏa ] বিণ. 1 উপায়হীন; 2 প্রতিকারের ক্ষমতাহীন (তোমাকে সাহায্য করতে পারছি না, আমি নিরুপায়); 3 নাচার; 4 নিঃসহায়। [সং. নির্ + উপায়]।
ন নিরুপাধিক নিরুপাধি, নিরুপাধিক [ nirupādhi, nirupādhika ] বিণ. 1 উপাধিহীন; 2 ভেদকারক-ধর্মশূন্য; 3 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিন গুণশূন্য; 4 গুণাতীত, নির্গুণ (নিরুপাধি ব্রহ্ম)। [সং. নির্ + উপাধি, বিকল্পে ক আগম]।