ন নির্ঘণ্ট নির্ঘণ্ট [ nirghaṇṭa ] বি. 1 সূচি; 2 বিষয় কার্য বা অনুষ্ঠানাদির ক্রমিক তালিকা (পূজার নির্ঘণ্ট); 3 (বিরল) কোষগ্রন্হ বা অভিধান। [সং. নির্ + √ ঘণ্ট্ + অ]।
ন নির্গলন নির্গলন [ nirgalana ] বি. 1 বিগলন; 2 চোয়ানো, চুইয়ে পড়া, ক্ষরণ (রসের নির্গলন, শোণিত নির্গলন)। [সং. নির্ + √ গল্ + অন]। নির্গলিত বিণ. চুইয়ে পড়েছে এমন, ক্ষরিত। নির্গলিতার্থ বি. মর্মার্থ, অন্তর্নিহিত অর্থ।
ন নির্গমন নির্গম, নির্গমন [ nirgama, nirgamana ] বি. 1 বহির্গমন, বাইরে বেরিয়ে আসা; 2 নিঃসরণ (নির্গমনপথ)। [সং. নির্ + √ গম্ + অ, অন]।
ন নির্গম নির্গম, নির্গমন [ nirgama, nirgamana ] বি. 1 বহির্গমন, বাইরে বেরিয়ে আসা; 2 নিঃসরণ (নির্গমনপথ)। [সং. নির্ + √ গম্ + অ, অন]।
ন নির্গত নির্গত [ nirgata ] বিণ. বহির্গত, নিঃসৃত, বেরিয়ে এসেছে এমন (দেহ থেকে স্বেদ নির্গত হওয়া)। তু. সর্থ. বিনির্গত। [সং. নির্ + √ গম্ + ত]।