নির্জিত

নির্জিত [ nirjita ] বিণ. 1 পরাজিত, দমন করা বা পরাভূত করা হয়েছে এমন (নির্জিত শত্রু); 2 বশীভূত, বশীকৃত (গুণনির্জিত ভক্ত অর্থাত্ গুণমুগ্ধ)। [সং. নির্ + √ জি + ত]।

নির্জলা

নির্জলা1 [ nirjalā1 ] (নির্জলা একাদশী) স্ত্রী. নির্জল।। নির্জলা2 [ nirjalā2 ] বিণ. 1 জলমিশ্রিত নয় এমন, খাঁটি (নির্জলা দুধ); 2 নিরম্বু (নির্জলা উপবাস); 3 (ব্যঙ্গে) অবিমিশ্র; সম্পূর্ণ, নিখাদ (নির্জলা মিথ্যা)। [সং. নির্ + জল + বাং. আ]।

নির্জল

নির্জল [ nirjala ] বিণ. 1 জলহীন; 2 জলমিশ্রিত নয় এমন (নির্জল দুধ); 3 যাতে জলপান নিষিদ্ধ এমন, নিরম্বু (নির্জল উপবাস)। [সং. নির্ + জল]। স্ত্রী. নির্জলা (নির্জলা একাদশী)।

নির্জর

নির্জর [ nirjara ] বিণ. 1 জরাশূন্য; 2 অক্ষয়। ☐ বি. (জরাশূন্য বলে) দেবতা। [সং. নির্ + জরা]।

নির্জীব

নির্জীব [ nirjība ] বিণ. 1 প্রাণহীন; 2 জীবনীশক্তি ক্ষীণ হয়েছে এমন, মৃতকল্প; 3 অত্যন্ত দুর্বল; 4 একান্ত অবসন্ন বা ক্লান্ত। [সং. নির্ + জীব]। বি. নির্জীবতা।

নির্জনতা

নির্জনতা বি. জনহীনতা (সকলে নির্জনতা পছন্দ করে না)।

নির্জন

নির্জন [ nirjana ] বিণ. জনহীন, নিভৃত (নির্জন প্রান্তর)। ☐ বি. নিরালা জায়গা, জনহীন স্হান (এই নির্জনে তারা কী করছে?)। [সং. নির্ + জন]। নির্জনতা বি. জনহীনতা (সকলে নির্জনতা পছন্দ করে না)।

নির্ঘোষ

নির্ঘোষ [ nirghōṣa ] বি. প্রচণ্ড আওয়াজ, উচ্চ নিনাদ (বজ্রনির্ঘোষ, জ্যানির্ঘোষ)। [সং. নির্ + √ ঘুষ্ + অ]।

নির্ঘৃণ

নির্ঘৃণ [ nirghṛṇa ] বিণ. 1 যার ঘৃণা নেই; 2 নির্লজ্জ, বেহায়া (নির্ঘৃণ আচরণ); 3 নিষ্ঠুর। [সং. নির্ + ঘৃণা]।

নির্ঘাত

নির্ঘাত [ nirghāta ] বি. 1 প্রবল বায়ুর পরস্পর সংঘাতের ধ্বনি; 2 পরস্পর আঘাতজনিত আওয়াজ; 3 প্রচণ্ড আঘাত (অশনিনির্ঘাত)। ☐ বিণ. 1 প্রচণ্ড, ভীষণ; 2 নিষ্ঠুর; 3 দারুণ (নির্ঘাত বাণী); 4 (বাং.) অব্যর্থ, মোক্ষম (নির্ঘাত সত্য)। ☐ (বাং.) ক্রি-বিণ. অবশ্যই, নিশ্চিতভাবে (সে নির্ঘাত হেরে যাবে)। [সং. নির্ + √ হন্ + অ]।