নির্ণেয়

নির্ণেয় বিণ. নির্ণয় করতে হবে এমন; নির্ণয় করার যোগ্য।

নির্ণয়ন

নির্ণয়, নির্ণয়ন [ nirṇaẏa, nirṇaẏana ] বি. 1 নির্ধারণ, নিরূপণ (মূল্যনির্ণয়); 2 স্হিরীকরণ (কর্তব্যনির্ণয়); 3 সিদ্ধান্ত (সত্যনির্ণয়, রোগনির্ণয়)। [সং. নির্ √ নী + অ, অন]।

নির্ণয়

নির্ণয়, নির্ণয়ন [ nirṇaẏa, nirṇaẏana ] বি. 1 নির্ধারণ, নিরূপণ (মূল্যনির্ণয়); 2 স্হিরীকরণ (কর্তব্যনির্ণয়); 3 সিদ্ধান্ত (সত্যনির্ণয়, রোগনির্ণয়)। [সং. নির্ √ নী + অ, অন]। নির্ণয় করা ক্রি. বি. নির্ধারণ করা, নিরূপণ করা; স্হির করা; সিদ্ধান্ত করা।  নির্ণায়ক বিণ. নির্ণয়কারক; সিদ্ধান্ত গ্রহণকারী। ☐ বি. গুণাগুণ নির্ণয়ের আদর্শ বা মানদণ্ড, criterion (বি. প.)। নির্ণায়ক সভা বি. বিচারকার্যে সহায়তার জন্য নিযুক্ত বিশেষ সভা, jury (স. প.)। নির্ণায়ক সভ্য বি. নির্ণায়ক সভার সদস্য, juror (স. প.)। নির্ণেতা (-তৃ) বিণ. নির্ণয়কারী। নির্ণীত বিণ. নির্ণয় করা হয়েছে এমন। নির্ণেয় বিণ. নির্ণয় করতে হবে এমন; নির্ণয় করার যোগ্য।

নির্ঝর

নির্ঝর [ nirjhara ] বি. 1 ঝরনা, পাহাড়ের জলধারা (গিরিনির্ঝর); 2 উত্স, প্রবাহ। [সং. নির্ + √ ঝৃ + অ]। নির্ঝরিণী বি. (স্ত্রী.) নদী। নির্ঝরী (-রিন্) বি. পর্বত।

নির্ঝঞ্ঝাট

নির্ঝঞ্ঝাট [ nirjhañjhāṭa ] বিণ. নিরুপদ্রব, নির্বিঘ্ন (নির্ঝঞ্ঝাট সংসার)। [সং. নির্ + বাং. ঝঞ্ঝাট]। নির্ঝঞ্ঝাটে ক্রি-বিণ. নির্বিঘ্নে, বিনা উপদ্রবে।