নির্দেশিকা

নির্দেশিকা বি. (স্ত্রী.) 1 সূচিপত্র; 2 তালিকা; 3 নির্ঘণ্ট।

নির্দেশ

নির্দেশ [ nirdēśa ] বি. 1 বিশেষভাবে প্রদর্শন (অঙ্গুলিনির্দেশ); 2 নির্ধারণ, স্হিরীকরণ; 3 আদেশ (কর্তব্যনির্দেশ); 4 পরিচালন; 5 উপদেশ (তার নির্দেশেই এ কাজ করেছি); 6 উল্লেখ (কাকে নির্দেশ করে একথা বললে?)। [সং. নির্ + √ দিশ্ + অ]। নির্দেশ করা ক্রি. বি. নির্ধারণ করা; আদেশ বা উপদেশ দেওয়া; উল্লেখ করা। নির্দেশ দেওয়া ক্রি. বি. আদেশ বা পরামর্শ দেওয়া। নির্দেশক, নির্দেষ্টা বিণ. নির্দেশকারী (গবেষণাকার্যের নির্দেশক)। নির্দেশন বি. নির্দেশ করা, নির্দেশদান। নির্দেশনামা বি. নির্দেশ বা আদেশসংবলিত পত্র। নির্দেশপ্রাপ্ত বিণ. নির্দেশ বা আদেশ পেয়েছে এমন। নির্দেশিকা বি. (স্ত্রী.) 1 সূচিপত্র; 2 তালিকা; 3 নির্ঘণ্ট।

নির্দিষ্ট

নির্দিষ্ট [ nirdiṣṭa ] বিণ. 1 আদেশ বা নির্দেশ করা হয়েছে এমন (দেবনির্দিষ্ট কর্ম); 2 স্হিরীকৃত (নিয়তিনির্দিষ্ট); 3 নির্ধারণ করা বা ধার্য করা হয়েছে এমন (নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে)। [সং. নির্ + √ দিশ্ + ত]।

নির্দায়

নির্দায় [ nirdāẏa ] বিণ. দায়শূন্য, দায়িত্বমুক্ত। [সং. নির্ + দায়]।

নির্দল

নির্দল [ nirdala ] বিণ. যার কোনো দল নেই এমন; দলভুক্ত নয় এমন (সংসদের নির্দল সদস্য)। [সং. নির্ + দল]।

নির্ণয় করা

নির্ণয় করা ক্রি. বি. নির্ধারণ করা, নিরূপণ করা; স্হির করা; সিদ্ধান্ত করা।

নির্ণায়ক

নির্ণায়ক বিণ. নির্ণয়কারক; সিদ্ধান্ত গ্রহণকারী। ☐ বি. গুণাগুণ নির্ণয়ের আদর্শ বা মানদণ্ড, criterion (বি. প.)।

নির্ণায়ক সভা

নির্ণায়ক সভা বি. বিচারকার্যে সহায়তার জন্য নিযুক্ত বিশেষ সভা, jury (স. প.)।