নির্দয়

নির্দয় [ nirdaẏa ] বিণ. দয়াহীন, নিষ্ঠুর (নির্দয় আচরণ, নির্দয় শাসন)। [সং. নির্ + দয়া]। বি. নির্দয়তা।

নির্দোষী

নির্দোষী (-ষিন্) বিণ. (বাং.) নিরপরাধ (নির্দোষীর সাজা হওয়া)। বি. নির্দোষিতা (নিজের নির্দোষিতা প্রমাণ করা)।

নির্দোষ

নির্দোষ [ nirdōṣa ] বিণ. 1 দোষরহিত; 2 নিরপরাধ (নির্দোষ ব্যক্তির শাস্তি কাম্য নয়); 3 ত্রুটিশূন্য, নিখুঁত (নির্দোষ আচরণ); 4 আপত্তিকর নয় এমন (নির্দোষ আমোদপ্রমোদ, নির্দোষ কৌতুক)। [সং. নির্ + দোষ]। নির্দোষী (-ষিন্) বিণ. (বাং.) নিরপরাধ (নির্দোষীর সাজা হওয়া)। বি. নির্দোষিতা (নিজের নির্দোষিতা প্রমাণ করা)।

নির্দেশ করা

নির্দেশ করা ক্রি. বি. নির্ধারণ করা; আদেশ বা উপদেশ দেওয়া; উল্লেখ করা।

নির্দেষ্টা

নির্দেশক, নির্দেষ্টা বিণ. নির্দেশকারী (গবেষণাকার্যের নির্দেশক)।

নির্দেশক

নির্দেশক, নির্দেষ্টা বিণ. নির্দেশকারী (গবেষণাকার্যের নির্দেশক)।