নির্ধারিত

নির্ধারিত বিণ. নির্ধারণ করা অর্থাত্ নির্ণয় বা নিরূপণ বা স্হির করা হয়েছে এমন (নির্ধারিত কর্মসূচি অনুসারে কাজ করা, নির্ধারিত দিনের অনুষ্ঠান)।

নির্ধারণ

নির্ধারণ [ nirdhāraṇa ] বি. 1 নির্ণয় (কর্তব্যনির্ধারণ); 2 নিরূপণ, স্হিরীকরণ (মাননির্ধারণ, মূল্যনির্ধারণ); 3 সিদ্ধান্ত (সত্যনির্ধারণ); 4 নির্দেশ; 5 (ব্যাক.) জাতি গুণ ও ক্রিয়ার দ্বারা বহুর মধ্যে একের পার্থক্য করা (তু. নির্ধারণে ষষ্ঠী)। [সং. নির্ + √ ধারি + অন]। নির্ধারণ করা ক্রি. বি. নির্ণয় করা। নির্ধারিত বিণ. নির্ধারণ করা অর্থাত্ নির্ণয় বা নিরূপণ বা স্হির করা হয়েছে এমন (নির্ধারিত কর্মসূচি অনুসারে কাজ করা, নির্ধারিত দিনের অনুষ্ঠান)।

নির্ধারক

নির্ধারক [ nirdhāraka ] বিণ. নির্ধারণকারী, নিরূপণকারী (নীতিনির্ধারক)। [সং. নির্ + √ ধারি + অক]।

নির্ধন

নির্ধন [ nirdhana ] বিণ. ধনহীন, দরিদ্র (ধনী-নির্ধন নির্বিশেষে সকলেই এসেছে)। [সং. নির্ + ধন]। নির্ধনতা বি. দারিদ্র, ধনহীনতা। নির্ধনীকৃত বিণ. দরিদ্র করা হয়েছে এমন।

নির্দ্বিধা

নির্দ্বিধা বি. (বাং.) নিঃসংশয়তা, দ্বিধাহীনতা (একথা নির্দ্বিধায় বলতে পারি)।

নির্দ্বিধ

নির্দ্বিধ [ nirdbidha ] বিণ. 1 দ্বিধা নেই এমন, সংকোচ নেই এমন; 2 সংশয় নেই এমন (নির্দ্বিধ উক্তি, নির্দ্বিধ ঘোষণা)। [সং. নির্ + দ্বিধা]। নির্দ্বিধা বি. (বাং.) নিঃসংশয়তা, দ্বিধাহীনতা (একথা নির্দ্বিধায় বলতে পারি)।

নির্দ্বন্দ্ব

নির্দ্বন্দ্ব [ nirdbandba ] বিণ. 1 শীত ও উষ্ণ, অনুরাগ ও দ্বেষ ইত্যাদি দ্বন্দ্ব থেকে মুক্ত; 2 নির্বিবাদ, বিবাদ বা দ্বন্দ্ব এড়িয়ে চলে এমন, নির্বিরোধ (নির্দ্বন্দ্ব মানুষ)। [সং. নির্ + দ্বন্দ্ব]।