ন নির্বপন নির্বপন [ nirbapana ] বি. পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডদান। [সং. নির্ + √ বপ্ (উত্সর্গ করা) + অন]।
ন নির্বন্ধ নির্বন্ধ [ nirbandha ] বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্হা (বিধিনির্বন্ধ, দৈবের নির্বন্ধ); 2 একান্ত অনুরোধ, পীড়াপীড়ি, জিদ (সনির্বন্ধ অনুরোধ, নির্বন্ধাতিশয্য); 3 সংযোগ, ঘটনা। [সং. নির্ + √ বন্ধ্ + অ]।
ন নির্বচন নির্বচন [ nirbacana ] বি. 1 বিশেষভাবে বা নিশ্চিতভাবে বলা; 2 শব্দের ব্যুত্পত্তিসহ ব্যাখ্যা; 3 নিরুক্তি, definition; 4 (গণি.) জ্যামিতির উপপাদ্যের সূত্রাকারে বিষয়নির্দেশ, enunciation (বি. প.)। ☐ বিণ. বচনহীন। [সং. নির্ + বচন]।
ন নির্বংশ নির্বংশ [ nirbaṃśa ] বিণ. বংশ লোপ পেয়েছে এমন; সন্তানসন্ততি বিনষ্ট হয়েছে বা মারা গেছে এমন (নির্বংশ হওয়া)। [সং. নির্ + বংশ]।
ন নির্ধূত নির্ধূত [ nirdhūta ] বিণ. 1 বিকম্পিত, বিধূত (নির্ধূত বৃক্ষশাখা); 2 বিদূরিত, বিতাড়িত, নাশিত (‘জ্ঞান-নির্ধূত কল্মষ’)। [সং. নির্ + √ ধূ + ত]।
ন নির্ধার্য নির্ধার্য [ nirdhārya ] বিণ. নির্ধারণ করার যোগ্য নির্ধারণ করতে হবে এমন। [সং. নির্ + ধারি + য]।