নির্বাহিত

নির্বাহিত বিণ. নির্বাহ করা অর্থাত্ সম্পাদন বা সম্পন্ন করা হয়েছে এমন।

নির্বাহ

নির্বাহ [ nirbāha ] বি. 1 সম্পাদন, নিষ্পাদন (কার্যনির্বাহ); 2 চালানো (সংসারনির্বাহ, ব্যয়নির্বাহ); 3 নিষ্পত্তি, সমাপ্তি। [সং. নির্ + √ বহ্ + অ]। নির্বাহক, নির্বাহী বিণ. নির্বাহকারী; কর্মসম্পাদক (নির্বাহী বাস্তুকার, executive engineer)। নির্বাহিত বিণ. নির্বাহ করা অর্থাত্ সম্পাদন বা সম্পন্ন করা হয়েছে এমন।

নির্বাসিত

নির্বাসিত বিণ. স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কৃত। স্ত্রী. নির্বাসিতা।

নির্বাসন দেওয়া

নির্বাসন দেওয়া ক্রি. বি. স্বদেশ থেকে বহিষ্কার করা, শাস্তিস্বরূপ অন্য কোথাও চলে যেতে বাধ্য করা।

নির্বাচনকেন্দ্র

নির্বাচনকেন্দ্র, নির্বাচনক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)।

নির্বাচন

নির্বাচন [ nirbācana ] বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। নির্বাচনকেন্দ্র, নির্বাচনক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন।

নির্বাচকমণ্ডলী

নির্বাচকমণ্ডল, নির্বাচকমণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)।

নির্বান্ধব

নির্বান্ধব [ nirbāndhaba ] বিণ. 1 বন্ধুহীন; 2 নিঃসঙ্গ; 3 নির্জন (নির্বান্ধব পুরী, নির্বান্ধব প্রান্তর)। [সং. নির্ + বান্ধব]।

নির্বাধ

নির্বাধ [ nirbādha ] বিণ. বাধাহীন, বাধানিষেধহীন (নির্বাধ গতি, নির্বাধ সঞ্চরণ)। [সং. নির্ + বাধা]। তু. সমার্থক অবাধ।