নির্বিচারে

নির্বিচারে ক্রি-বিণ. বাছবিচার না করে (নির্বিচারে সকলকে তিরস্কার করা)।

নির্বিচার

নির্বিচার [ nirbicāra ] বিণ. 1 বিচারহীন; 2 বিচার বা বিবেচনা করে না এমন; 3 বাছবিচার করে না এমন (নির্বিচার পক্ষপাত)। [সং. নির্ + বিচার]। নির্বিচারে ক্রি-বিণ. বাছবিচার না করে (নির্বিচারে সকলকে তিরস্কার করা)।

নির্বিরোধ

নির্বিরোধ [ nirbirōdha ] বিণ. নির্বিবাদ, বিরোধ করে না এমন, নিরীহ। [সং. নির্ + বিরোধ]। নির্বিরোধী বিণ. (বাংলামতে গঠিত) নিরীহ, শান্তিপ্রিয়। নির্বিরোধে ক্রি-বিণ. শান্তিতে, বিবাদ না করে (নির্বিরোধে বাস করা)।

নির্বিবেক

নির্বিবেক [ nirbibēka ] বিণ. বিবেকহীন, অবিবেকী; বিবেচনারহিত। [সং. নির্ + বিবেক]।

নির্বিবাদে

নির্বিবাদে ক্রি-বিণ. বিবাদ না করে; শান্তিতে, নির্ঝঞ্ঝাটে।

নির্বিবাদী

নির্বিবাদী বিণ. (বাংলামতে গঠিত) নির্বিরোধ, নিরীহ, ঝামেলা এড়িয়ে চলে এমন।

নির্বিবাদ

নির্বিবাদ [ nirbibāda ] বিণ. বিবাদহীন, নির্বিরোধ, শান্তিপূর্ণ। [সং. নির্ + বিববাদ]। নির্বিবাদী বিণ. (বাংলামতে গঠিত) নির্বিরোধ, নিরীহ, ঝামেলা এড়িয়ে চলে এমন। নির্বিবাদে ক্রি-বিণ. বিবাদ না করে; শান্তিতে, নির্ঝঞ্ঝাটে।

নির্বিদার

নির্বিদার [ nirbidāra ] বিণ. বিদারণ করা বা বিদীর্ণ করা যায় না এমন, অভেদ্য (‘বর্ম তব নির্বিদার’: রবীন্দ্র)। [সং. নির্ + বিদার (বিদারণ দ্র)]।

নির্বিঘ্নে

নির্বিঘ্নে ক্রি-বিণ. নিরাপদে, নিরুপদ্রবে (নির্বিঘ্নে পৌঁছানো)।

নির্বাসন

নির্বাসন [ nirbāsana ] বি. (অপরাধের শাস্তিস্বরূপ) স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কার (নির্বাসনদণ্ড ভোগ করা)। [সং. নির্ + √ বাসি + অন]। নির্বাসন দেওয়া ক্রি. বি. স্বদেশ থেকে বহিষ্কার করা, শাস্তিস্বরূপ অন্য কোথাও চলে যেতে বাধ্য করা। নির্বাসিত বিণ. স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কৃত। স্ত্রী. নির্বাসিতা।