নির্বিশেষ

নির্বিশেষ [ nirbiśēṣa ] বিণ. 1 যাতে বিশেষ বা প্রভেদ নেই; 2 ভেদাভেদহীন (নির্বিশেষ ব্যবহার)। [সং. নির্ + বিশেষ]।

নির্বিশঙ্ক

নির্বিশঙ্ক [ nirbiśaṅka ] বিণ. শঙ্কাহীন, নির্ভীক (নির্বিশঙ্ক হৃদয়)। [সং. নির্ + বিশঙ্কা]।

নির্বিরোধে

নির্বিরোধে ক্রি-বিণ. শান্তিতে, বিবাদ না করে (নির্বিরোধে বাস করা)।

নির্বিরোধী

নির্বিরোধী বিণ. (বাংলামতে গঠিত) নিরীহ, শান্তিপ্রিয়।

নির্বুদ্ধি

নির্বুদ্ধি [ nirbuddhi ] বিণ. বুদ্ধিহীন, মূর্খ (‘নির্বুদ্ধি তাঁতির ছেলে দুর্বুদ্ধি গজাল’: ছড়া)। নির্বুদ্ধিতা বি. বোকামি।

নির্বীর্য

নির্বীর্য [ nirbīrya ] বিণ. পৌরুষহীন, বীর্যহীন; কাপুরুষ। [সং. নির্ + বীর্য]। বি. নির্বীর্যতা।

নির্বীরা

নির্বীরা বিণ. (স্ত্রী.) 1 বীরহীনা (নির্বীরা অযোধ্যা); 2 পতিপুত্রহীনা স্ত্রী, অবীরা।

নির্বীর

নির্বীর [ nirbīra ] বিণ. বীরশূন্য, বীরহীন। [সং. নির্ + বীর]। নির্বীরা বিণ. (স্ত্রী.) 1 বীরহীনা (নির্বীরা অযোধ্যা); 2 পতিপুত্রহীনা স্ত্রী, অবীরা।

নির্বিণ্ণ

নির্বিণ্ণ [ nirbiṇṇa ] বিণ. 1 নির্বেদযুক্ত, কোনো বিষয়ের প্রতি আসক্তি নেই এমন; 2 দুঃখিত, অনুতপ্ত। [সং. নির্ + √ বিদ্ + ত]।