নির্ভরতা

নির্ভরতা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা।

নির্ভর করা

নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা।

নির্ভর

নির্ভর [ nirbhara ] বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। ☐ বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। নির্ভরতা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। নির্ভরযোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। নির্ভরশীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. নির্ভরশীলতা।

নির্বীজিত

নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন (‘হাসপাতালের নির্বীজিত কামরা’: বুদ্ধ)।

নির্বীজন

নির্বীজন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। নির্বীজসমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন (‘হাসপাতালের নির্বীজিত কামরা’: বুদ্ধ)।

নির্বীজ

নির্বীজ [ nirbīja ] বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। নির্বীজন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। নির্বীজসমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন (‘হাসপাতালের নির্বীজিত কামরা’: বুদ্ধ)।

নির্বিষ

নির্বিষ [ nirbiṣa ] বিণ. 1 বিষহীন, বিষ নেই এমন (নির্বিষ সাপ); 2 (আল.) ক্ষতি করে না এমন (নির্বিষ লোক); 3 (আল.) দুর্বল (পারিবারিক বিপর্যয় লোকটাকে নির্বিষ করে ফেলেছে)। [সং. নির্ + বিষ]।

নির্বিশেষে

নির্বিশেষে [ nirbiśēṣē ] ক্রি-বিণ. 1 কাউকে বা কোনো বিষয়কে বিশেষ না ভেবে; পার্থক্য না করে (বৃষ্টির ধারা সর্বত্র নির্বিশেষে ঝরে); 2 ভেদাভেদ না করে (জাতিধর্মনির্বিশেষে); 3 তুল্য বা অভিন্নভাবে (পুত্রনির্বিশেষে)। [সং. নির্বিশেষ + বাং এ]।