ন নির্ভয় নির্ভয় [ nirbhaẏa ] বিণ. ভয়হীন, অভয়, নিঃশঙ্ক। [সং. নির্ + ভয়]। বি. নির্ভয়তা। নির্ভয়ে ক্রি-বিণ. ভয় না পেয়ে; সাহসের সঙ্গে।
ন নির্ব্যূঢ় নির্ব্যূঢ় [ nirbyūḍh় ] বিণ 1 সত্য বলে প্রমাণিত, নিশ্চিত; 2 অবাধ (নির্ব্যূঢ় অধিকার, নির্ব্যূঢ় ক্ষমতা)। [সং. নির্ + বি + ঊঢ় (√ বহ্ + ত)]।
ন নির্বেদ নির্বেদ [ nirbēda ] বি. 1 অনুতাপ, আত্মগ্লানি (‘নেশা আজ কেটেছে নির্বেদে’: সু. দ.); 2 নৈরাশ্য; 3 বৈরাগ্য, বিষয়বস্তু সম্পর্কে বৈরাগ্য। [সং. নির্ + √ বিদ্ + অ]।
ন নির্বৃত্ত নির্বৃত্ত1 [ nirbṛtta1 ] বিণ. 1 সম্পাদিত, নিষ্পন্ন; 2 সুসম্পন্ন; 3 উত্পন্ন। [সং. নির্ + √ বৃত্ + ত]। নির্বৃত্তি বি. সম্পাদন, নিষ্পত্তি; উত্পাদন। নির্বৃত্ত2 [ nirbṛtta2 ] বিণ. বৃত্তিহীন, জীবিকাহীন। [সং. নির্ + বৃত্তি সমাসান্ত]।
ন নির্বৃতি নির্বৃতি [ nirbṛti ] বি. 1 সুখ, শান্তি; 2 স্বস্তি; 3 মুক্তি; 4 মৃত্যু। [সং. নির্ + √ বৃ + তি]। নির্বৃত বিণ. 1 সুখী, সুখপূর্ণ, শান্তিময়; 2 স্বস্তিপূর্ণ; 3 মুক্ত; 4 মৃত।