ন নির্ভীক নির্ভীক [ nirbhīka ] বিণ. ভয় নেই এমন, ভয়হীন; সাহসী। [সং. নির্ + √ ভী + ক]। নির্ভীকতা বি. ভয়হীনতা; সাহসিকতা।
ন নির্ভাবনা নির্ভাবনা [ nirbhābanā ] বিণ. নিশ্চিন্ত, মনে চিন্তাভাবনা নেই এমন। ☐ বি. ভাবনাহীনতা (‘নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে’: রবীন্দ্র)। [সং. নির্ + ভাবনা]।
ন নির্ভরশীল নির্ভরশীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. নির্ভরশীলতা।
ন নির্ভরযোগ্য নির্ভরযোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)।
ন নির্মম নির্মম [ nirmama ] বিণ. 1 মমতাহীন, নিষ্ঠুর, হৃদয়হীন; 2 আসক্তিহীন, কোনোকিছুই নিজের বলে ভাবে না এমন। [সং. নির্ + মম (আমার); নির্ + মমতা]। নির্মমতা বি. নিষ্ঠুরতা; হৃদয়হীনতা।
ন নির্মন্হন নির্মন্হন [ nirmanhana ] বি. 1 অত্যধিক মন্হন; 2 ভালোভাবে মন্হন; 3 নিংড়ানো (বস্ত্রনির্মন্হন)। [সং. নির্ + √ মন্হ্ + অন]।