নির্মল

নির্মল [ nirmala ] বিণ. 1 ময়লাহীন, অমলিন; 2 স্বচ্ছ, পরিষ্কার (নির্মল জল); 3 বিশুদ্ধ (নির্মল বাতাস); 4 নিষ্পাপ, অকলঙ্ক (নির্মল চরিত্র)। [সং. নির্ + মল]। বি. নির্মলতা। স্ত্রী. নির্মলা।

নির্মাল্য

নির্মাল্য [ nirmālya ] বি. দেবতাকে নিবেদিত পুষ্পাদি; দেবতার আশীর্বাদি ফুল বা প্রসাদ। [সং. নির্ + মাল্য]।

নির্মায়িক

নির্মায়িক [ nirmāẏika ] বিণ. মায়াদয়াহীন, নির্মম (‘ভৃত্যদিগের প্রতি যেরূপ নির্মায়িক ব্যবহার করিয়া থাকেন’: রাজনারায়ণ বসু)। [সং. নির্ + মায়িক (মায়া + ইক)]।

নির্মাণপদ্ধতি

নির্মাণকৌশল, নির্মাণপদ্ধতি বি. রচনারীতি, তৈরি করার বা গঠন করার রীতি বা নিয়ম।

নির্মধু

নির্মধু [ nirmadhu ] বিণ. মধুহীন (‘নির্মধু বচন’: প্রেমেন্দ্র)। [সং. নির্ + মধু]।

নির্মঞ্ছন

নির্মঞ্ছন [ nirmañchana ] বি. 1 দেবতার আরাধনা; 2 আরতি, নীরাজনা। [সং. নির্ + √ মনছ্ + অন]।

নির্মক্ষিক

নির্মক্ষিক [ nirmakṣika ] বিণ. 1 মক্ষিকা বা মাছি নেই এমন; 2 মাছিটিও নেই এমন; 3 (আল.) জনপ্রাণী নেই এমন, নির্জন। [সং. নির্ + মক্ষিকা]।

নির্ভেজাল

নির্ভেজাল [ nirbhējāla ] বিণ. 1 ভেজালহীন; 2 খাঁটি, অবিমিশ্র (নির্ভেজাল মিথ্যে)। [সং. নির্ + বাং. ভেজাল]।

নির্ভুল

নির্ভুল [ nirbhula ] বিণ. 1 ভ্রমহীন, ভুলহীন; সঠিক; 2 ত্রুটিশূন্য। [সং. নির্ + বাং. ভুল]।