নির্মিৎসা

নির্মিৎসা বি. নির্মাণের ইচ্ছা, নির্মাণেচ্ছা।

নির্মীয়মাণ

নির্মীয়মাণ বিণ. নির্মাণ করা হচ্ছে এমন, নির্মিত হচ্ছে এমন (নির্মীয়মাণ প্রতিমা)।

নির্মাণ

নির্মাণ [ nirmāṇa ] বি. 1 গঠন, রচনা, প্রস্তুত করা; 2 (বিরল) প্রতিষ্ঠা করা। [সং. নির্ + √ মা + অন]। নির্মাণকৌশল, নির্মাণপদ্ধতি বি. রচনারীতি, তৈরি করার বা গঠন করার রীতি বা নিয়ম। নির্মাতা (-র্তৃ) বিণ. নির্মাণকারী। নির্মিত বিণ. নির্মাণ করা হয়েছে এমন। নির্মিতি বি. নির্মাণকার্য। নির্মিৎসা বি. নির্মাণের ইচ্ছা, নির্মাণেচ্ছা। নির্মীয়মাণ বিণ. নির্মাণ করা হচ্ছে এমন, নির্মিত হচ্ছে এমন (নির্মীয়মাণ প্রতিমা)।

নির্মানো

নির্মানো ক্রি. নির্মাণ করা বা করানো। ☐ বি. উক্ত অর্থে।

নির্মা

নির্মা [ nirmā ] ক্রি. (কাব্যে) নির্মাণ করা, রচনা করা। [সং. নির্ + √ মা]। নির্মানো ক্রি. নির্মাণ করা বা করানো। ☐ বি. উক্ত অর্থে।

নির্মলি

নির্মলি [ nirmali ] বি. জলপরিষ্কারক ফল বা বীজবিশেষ, ফলবিশেষ যা দিয়ে জল নির্মল করা হয়। [হি. নির্মলী]।