নিলম্বন
নিলম্বন [ nilambana ] বি. 1 কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত স্হগিত বা মুলতুবি রাখা; 2 অস্হায়ী বা সাময়িক পদচ্যুতি, suspension (স. প.)। [সং. নি + √ লম্ব্ + অন]। নিলম্বিত বিণ. মুলতুবি, মুলতুবি রাখা হয়েছে এমন; সাময়িকভাবে বরখাস্ত বা পদচ্যুত করা হয়েছে এমন, suspended (স. প.)। নিলম্বিত গণিতক কাঁচা হিসাব, suspense accounts (স. প.)।
নির্মূলীকরণ
নির্মূলীকরণ [ nirmūlī-karaṇa ] বি. নির্মূলিত করা, উত্পাটন; উত্সাদন; নির্মূলন। [সং. নির্ + √ মূল্ + চিব + √ কৃ + অন]।