নির্লোভ

নির্লোভ [ nirlōbha ] বিণ. লোভহীন। [সং. নির্ + লোভ]।

নির্লেপ

নির্লেপ [ nirlēpa ] বিণ. 1 যাতে কোনো কিছু মাখানো হয়নি, প্রলেপহীন; 2 নিঃসম্পর্ক, সম্পর্কহীন; 3 স্বতন্ত্র; 4 নির্লিপ্ত। [সং. নির্ + √ লিপ্ + অ]।

নির্লিপ্তি

নির্লিপ্তি [ nirlipti ] বি. নির্লিপ্ততা; ঔদাসীন্য, অনাসক্তি। [সং. নির্লিপ্ত + বাং. ই]।

নির্লিপ্ত

নির্লিপ্ত [ nirlipta ] বিণ. 1 কোনো বিষয়ের সঙ্গে সম্পর্করহিত, কোনো বিষয়ের সঙ্গে সম্পর্ক বা সংস্রব রাখে না এমন; 2 অনাসক্ত, উদাসীন (সব ব্যাপারেই নির্লিপ্ত থাকে)। [সং. নির্ + √ লিপ্ + ত]। নির্লিপ্ততা বি. 1 সম্পর্কহীনতা; 2 উদাসীনতা, অনাসক্তি।

নির্লজ্জ

নির্লজ্জ [ nirlajja ] বিণ. লজ্জাহীন, বেহায়া (নির্লজ্জ উক্তি, নির্লজ্জের মতো আচরণ)। [সং. নির্ + লজ্জা]। বি. নির্লজ্জতা।

নির্লক্ষ্য

নির্লক্ষ্য [ nirlakṣya ] বিণ. 1 লক্ষ করা যায় না এমন, লক্ষ্যের বা দৃষ্টির বহির্ভূত; 2 লক্ষ্যহীন। [সং. নির্ + লক্ষ্য]।

নির্যাস

নির্যাস [ niryāsa ] বি. 1 রস, সার; 2 নিস্যন্দ, আরক extract; 3 (আল.) সারমর্ম (কবিতার নির্যাস, বক্তব্যের নির্যাস)। [সং. নির্ + √ যস্ (=চেষ্টা বা পীড়ন) + অ]।