নিশা

নিশা [ niśā ] বি. রজনী, রাত্রি (‘নিশার স্বপন ছুটল রে’: রবীন্দ্র)। [সং. নি + √ শো + অ + আ (স্ত্রী.) বিকল্পে √ নিশ্ + অ + আ]। নিশাকর, নিশাকান্ত বি. চন্দ্র, চাঁদ। নিশাগম বি. রাত্রির আগমন। নিশাচর বি. রাক্ষস প্যাঁচা চোর শ্বাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে। ☐ বিণ. রাত্রিতে বিচরণকারী (নিশাচর প্রাণী)। স্ত্রী. নিশাচরী। নিশাত্যয় বি. 1 রাত্রির অবসান; 2 প্রভাত। নিশানাথ, নিশাপতি বি. চন্দ্র, চাঁদ। নিশান্ত, নিশাবসান বি. রাত্রির অবসান, প্রভাত। নিশান্ধ বিণ. রাতকানা। নিশাবিহার বি. রাতে বিচরণ। নিশামুখ বি. সন্ধ্যাকাল।

নিশসা

নিশসা [ niśasā ] ক্রি. (কাব্যে) নিশ্বাস ফেলা। [সং. নিশ্বাস > নশাস +বাং. আ]।

নিশপিশ

নিশপিশ [ niśa-piśa ] বি. অব্য. অস্হিরতা বা চুলকানির ভাব (কিছু একটা করার জন্য হাত নিশপিশ করছে)। [দেশি]।

নিলীন

নিলীন [ nilīna ] বিণ. 1 অবস্হিত; 2 লুকানো রয়েছে এমন; 3 নিমগ্ন। [সং নি + লীন]। নিলীয়মান বিণ. নিলীন হচ্ছে এমন।