ন নিশ্চিন্ত নিশ্চিন্ত [ niścinta ] বিণ. চিন্তাহীন; নিরুদ্বেগ (নিশ্চিন্ত মনে)। [সং. নির্ + চিন্তা]। বি. নিশ্চিন্ততা।
ন নিশ্চল নিশ্চল [ niścala ] বিণ. 1 অচল, স্হির (নিশ্চল সংস্কার, নিশ্চল পর্বত); 2 স্তব্ধ, গতিহীন (গাড়িটা নিশ্চল হয়ে গেল)। [সং. নির্ + √ চল্ + অ]। বি. নিশ্চলতা। নিশ্চলা বিণ. (স্ত্রী.) অচলা, স্হির (নিশ্চলা ভক্তি)।
ন নিশ্চিত নিশ্চিত বিণ. নিঃসংশয়, নিঃসন্দেহ (নিশ্চিত হয়ে বলা)। ☐ ক্রি-বিণ. অবশ্য, নিশ্চয় (সে নিশ্চিত আসবে)।
ন নিশ্ছিদ্র নিশ্ছিদ্র [ niśchidra ] বিণ. 1 ছিদ্রহীন (নিশ্ছিদ্র অন্ধকার, নিশ্ছিদ্র ব্যূহ); 2 ত্রুটিহীন (নিশ্ছিদ্র কর্মধারা)। [সং. নির্ + ছিদ্র]।