ন নিষেবণ নিষেবণ [ niṣēbaṇa ] বি. 1 সেবা, পরিচর্যা; 2 ভোগ, উপভোগ (বায়ু-নিষেবণ)। [সং. নি + √ সেব্ + অন]। নিষেবিত বিণ. নিষেবণ করা অর্থাত্ সেবা করা কিংবা ভোগ করা হয়েছে এমন।
ন নিশ্চেষ্ট নিশ্চেষ্ট [ niścēṣṭa ] বিণ. 1 চেষ্টাহীন, কোনো চেষ্টা করে না এমন; 2 অলস (নিশ্চেষ্ট মন); 3 কর্মহীন, নিষ্ক্রিয় (নিশ্চেষ্ট হয়ে বসে থাকা)। [সং. নির্ + চেষ্টা]। বি. নিশ্চেষ্ট তা।
ন নিশ্চেতনা নিশ্চেতনা [ niścētanā ] বি. 1 চেতনাহীনতা; 2 (আল.) উপেক্ষা (‘বিধির নিশ্চেতনায়’: রবীন্দ্র)। [সং. নির্ + চেতনা]।
ন নিশ্চেতন নিশ্চেতন [ niścētana ] বিণ. জড়, অচেতন; যার সংজ্ঞা বা চৈতন্য নেই। [সং. নির্ + √ চিত্ + অন]।