ন নিষুপ্ত নিষুপ্ত [ niṣupta ] বিণ. গভীর নিদ্রায় মগ্ন (‘নিষুপ্ত পূর্ণিমারাতে নির্জন গগনে’: রবীন্দ্র)। [সং. নি + √ স্বপ্ + ত]। নিষুপ্তি বি. গভীর নিদ্রা; নিদ্রামগ্নতা।
ন নিষিদ্ধ নিষিদ্ধ [ niṣiddha ] বিণ. 1 নিষেধ বা বারণ করা হয়েছে এমন (এ পথে চলাচল করা নিষিদ্ধ); 2 নিবারিত; 3 অন্যায়, বেআইনি। [সং. নি + √ সিধ্ + ত]।
ন নিষাদী নিষাদী2 [ niṣādī2 ] (-দিন্) বি. 1 মাহুত, হাতির চালক; 2 হাতির সওয়ার, গজারোহী। [সং. নি + √ সদ্ + ইন্]।
ন নিষাদ নিষাদ [ niṣāda ] বি. 1 প্রাচীন বনচারী জাতিবিশেষ; 2 চণ্ডাল; 3 জেলে; 4 ব্যাধ; 5 (সংগীতে) স্বরগ্রামের সপ্তম স্বর, নিখাদ। [সং. নি + √ সদ্ + অ]। স্ত্রী. নিষাদী।
ন নিষণ্ণ নিষণ্ণ [ niṣaṇṇa ] বিণ. 1 অবস্হিত (‘পড়ে থাক তটতলে স্তব্ধ হয়ে বিষণ্ণ ব্যথায়/নিষণ্ণ নিশ্চল’: রবীন্দ্র); 2 উপবিষ্ট; 3 শয়িত। [সং. নি + √ সদ্ + ত]।
ন নিষঙ্গ নিষঙ্গ [ niṣaṅga ] বি. বাণ রাখার আধারবিশেষ, তৃণ, তৃণীর। [সং. নি + √ সন্জ্ + অ]। নিষঙ্গী (-ঙ্গিন্) বিণ. তিরন্দাজ, ধনুর্ধারী।