ন নিষ্কম্প নিষ্কম্প, নিষ্কম্প্র [ niṣkampa, niṣkampra ] বিণ. ১. কম্পনহীন, স্হির, নিশ্চল (নিষ্কম্প প্রদীপালোক); 2 অটল, দৃঢ়, অচঞ্চল (নিষ্কম্প হৃদয়ে)। [সং. নির্ + কম্প, কম্প্র]।
ন নিষ্কণ্টক নিষ্কণ্টক [ niṣkaṇṭaka ] বিণ. 1 কাঁটাশূন্য; 2 নির্বিঘ্ন, নিরাপদ, বাধাবিঘ্নহীন; 3 শত্রুহীন (রাজ্যকে নিষ্কণ্টক করা)। [সং. নির্ + কণ্টক]।
ন নিষ্ক নিষ্ক [ niṣka ] বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 সোনার পরিমাণবিশেষ, ষোলো মাষা। [সং. √ নিষ্ক্ + অ]।
ন নিষ্কাম নিষ্কাম [ niṣkāma ] বিণ. 1 কামশূন্য; 2 কামনা বা ভোগের আকাঙ্ক্ষা নেই এমন (নিষ্কাম কর্ম)। [সং. নির্ + কাম]।
ন নিষ্কলুষ নিষ্কলুষ [ niṣkaluṣa ] বিণ. 1 নিষ্পাপ, নির্দোষ; 2 পবিত্র (নিষ্কলুষ চরিত্র)। [সং. নির্ + কলুষ]।
ন নিষেধ নিষেধ [ niṣēdha ] বি. 1 বারণ, মানা (যেতে নিষেধ করা); 2 নিবারণ; 3 আপত্তি (কোনো নিষেধ আছে কি?)। ☐ বিণ. বারণ বা মানা আছে এমন, নিষিদ্ধ (ভিতরে প্রবেশ নিষেধ)। [সং. নি + √ সিধ্ + অ]। নিষেধক বিণ. নিষেধকারী; নিবারক।
ন নিষেক নিষেক [ niṣēka ] বি. 1 সেচন, সিঞ্চন (জলনিষেক); 2 বর্ষণ; 3 ক্ষরণ; 4 গর্ভাধান। [সং. নি + √ সিচ্ + অ]।