নিষ্পত্র

নিষ্পত্র [ niṣpatra ] বিণ. (বৃক্ষ সম্বন্ধে) পত্রহীন (নিষ্পত্র বৃক্ষ)। [সং. নির্ + পত্র]।

নিষ্পত্তি

নিষ্পত্তি [ niṣpatti ] বি. 1 মীমাংসা (সমস্যার নিষ্পত্তি); 2 সিদ্ধি, সমাপ্তি (কার্যনিষ্পত্তি); 3 প্রয়োগ (বাঙ্নিষ্পত্তি); 4 (বাং.) মিটমাট, সমাধান (মোকদ্দমার নিষ্পত্তি)। [সং. নির্ + √ পদ্ + তি]।

নিষ্ণাত

নিষ্ণাত [ niṣṇāta ] বিণ. কুশল, নিপুণ, পটু; পারদর্শী (ব্যাকরণে নিষ্ণাত)। [সং. নি + √ স্না + ত]।

নিষ্ক্রান্ত

নিষ্ক্রান্ত [ niṣkrānta ] বিণ. বহির্গত, বেরিয়ে গেছে এমন (দ্রুতবেগে ঘর থেকে নিষ্ক্রান্ত হল)। [সং. নির্ + √ ক্রম্ + ত]।

নিষ্ঠেব

নিষ্ঠেব [ niṣṭhēba ] নিষ্ঠীবন -এর বিরল রূপ।

নিষ্ঠুর

নিষ্ঠুর [ niṣṭhura ] বিণ. 1 নির্দয়, নির্মম; 2 কঠোর (নিষ্ঠুর বাস্তব)। [সং. নি + √ স্হা + উর]। বি. নিষ্ঠুরতা।

নিষ্ঠীব

নিষ্ঠীবন, নিষ্ঠীব [ niṣṭhībana, niṣṭhība ] বি. থুতু। [সং. নি + √ ষ্টীব্ + অন, অ]।

নিষ্ঠীবন

নিষ্ঠীবন, নিষ্ঠীব [ niṣṭhībana, niṣṭhība ] বি. থুতু। [সং. নি + √ ষ্টীব্ + অন, অ]।

নিষ্ঠিত

নিষ্ঠিত বিণ. নিষ্ঠা আছে এমন, নিষ্ঠাবান।