ন নিষ্পুণ্য নিষ্পুণ্য [ niṣpuṇya ] বিণ. পুণ্যহীন; 2 অন্যায়, অনুচিত; 3 অসুন্দর (‘ক্লীবের নিষ্পুণ্য প্রত্যাখ্যান’: সু. দ.)। [সং. নির্ + পুণ্য]।
ন নিষ্পিষ্ট নিষ্পিষ্ট [ niṣpiṣṭa ] বিণ. 1 অতিশয় পিষ্ট, চূর্ণিত (‘হাতুড়ি-নিষ্পিষ্ট ট্রট্স্কি’: সু.দ.); 2 দলিত, মর্দিত (অত্যাচারে নিষ্পিষ্ট মানুষ)। [সং. নির্ + √ পিষ্ + ত]।
ন নিষ্পাপ নিষ্পাপ [ niṣpāpa ] বিণ. পাপশূন্য, পাপ যাকে স্পর্শ করেনি (নিষ্পাপ শিশু); 2 পবিত্র। [সং. নির্ + পাপ]। নিষ্পাপী (বাংলায় প্রচলিত) বিণ. নিষ্পাপ।
ন নিষ্পাদন নিষ্পাদন [ niṣpādana ] বি. সম্পাদন; 2 নিষ্পত্তি, নির্বাহ (কার্যনিষ্পাদনের জন্য)। [সং. নির্ + √ পদ্ + ণিচ্ + অন]। নিষ্পাদনীয়, নিষ্পাদ্য বিণ. নিষ্পাদনের বা সম্পাদনের যোগ্য। নিষ্পাদিত বিণ. নিষ্পাদন করা হয়েছে এমন।
ন নিষ্পাদক নিষ্পাদক [ niṣpādaka ] বিণ. নিষ্পত্তিকারক; নির্বাহ বা সম্পাদন করে এমন (কার্যনিষ্পাদক)। [সং. নির্ + √ পদ্ + ণিচ্ + অক]।
ন নিষ্পন্ন নিষ্পন্ন [ niṣpanna ] বিণ. 1 মীমাংসিত; 2 সিদ্ধ (সংস্কৃত নিয়মে নিষ্পন্ন); 3 সম্পাদিত, সমাপ্ত; 4 উত্পন্ন, জাত। [সং. নির্ + √ পদ্ + ত]।