নৈসর্গিক

নিসর্গজ, নৈসর্গিক বিণ. 1 প্রাকৃতিক (নৈসর্গিক রূপ); 2 স্বভাবজাত, জন্মগত (নৈসর্গিত প্রতিভা)।

নিষ্পেষণ

নিষ্পেষ, নিষ্পেষণ [ niṣpēṣa, niṣpēṣaṇa ] বি. সম্পূর্ণরূপে চূর্ণন, পেষণ বা মর্দন; নিপীড়ন। [সং. নির্ + √ পিষ্ + অ, অন]। নিষ্পেষক বিণ. নিষ্পেষণকারী। নিষ্পেষিত বিণ. সম্পূর্ণ চূর্ণিত, পিষ্ট, মর্দিত (শত্রুকে নিষ্পেষিত করা)।

নিসর্গ

নিসর্গ [ nisarga ] বি. 1 প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ (নিসর্গ শোভা); 2 স্বভাব; 3 সৃষ্টি। [সং নি + √ সৃজ্ + অ]। নিসর্গচিত্র বি. প্রকৃতির বর্ণনাসংবলিত চিত্র। নিসর্গজ, নৈসর্গিক বিণ. 1 প্রাকৃতিক (নৈসর্গিক রূপ); 2 স্বভাবজাত, জন্মগত (নৈসর্গিত প্রতিভা)। নিসর্গবেদী (-দিন্), নিসর্গী (-র্গিন্) বি. প্রকৃতিবিজ্ঞানী, naturalist (বি. প.)।

নিষ্ফলা বার

নিষ্ফলা বার — যে দিনে কোনো ক্রিয়াকর্ম করলে ফলের সম্ভাবনা নেই।

নিষ্ফলা

নিষ্ফলা1 [ niṣphalā1 ] বিণ. (স্ত্রী.) ফলহীনা; বন্ধ্যা। নিষ্ফলা2 [ niṣphalā2 ] বিণ. ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফলা গাছ)। [সং. নির্ + ফল + বাং. আ (স্বার্থে)]। নিষ্ফলা বার যে দিনে কোনো ক্রিয়াকর্ম করলে ফলের সম্ভাবনা নেই।

নিষ্ফল

নিষ্ফল [ niṣphala ] বিণ. 1 ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফল গাছ); 2 বিফল, ব্যর্থ, পণ্ড (নিষ্ফল তর্ক, নিষ্ফল প্রয়াস); 3 অনর্থক, অকারণ (নিষ্ফল পূলক, নিষ্ফল আক্রোশ)। [সং. নির্ + ফল]। বি. নিষ্ফলতা। নিষ্ফলা বিণ. (স্ত্রী.) ফলহীনা; বন্ধ্যা।

নিষ্প্রাণ

নিষ্প্রাণ [ niṣprāṇa ] বিণ. 1 প্রাণহীন, মৃত (নিষ্প্রাণ দেহ); 2 নির্জীব, সজীবতা নেই এমন, ম্রিয়মাণ; 3 উদ্দীপক নয় এমন, আবেগহীন বা উদ্যমহীন (নিষ্প্রাণ বক্তৃতা)। [সং. নির্ + প্রাণ]। বি. নিষ্প্রাণতা।