নিস্তন্দ্র

নিস্তন্দ্র [ nistandra ] বিণ. তন্দ্রাহীন, নিদ্রাহীন, বিনিদ্র (নিস্তন্দ্র রাত্রি)। [সং. নির্ + তন্দ্রা]।

নিস্তনী

নিস্তনী [ nistanī ] বিণ. স্তনহীনা; অপুষ্ট স্তনযুক্তা। [সং. নি + স্তন + ঈ]।

নিসৃষ্ট

নিসৃষ্ট [ nisṛṣṭa ] বিণ. 1 অর্পিত, ন্যস্ত; 2 নিক্ষিপ্ত (নিসৃষ্ট শর প্রত্যাহার করা অসম্ভব); 3 (বিশেষ কোনো অধিকার বা কার্যভারসহ) প্রেরিত, accredited (স. প.)। [সং. নি + √ সৃজ্ + ত]।

নিসূদন

নিসূদন [ nisūdana ] বি. বিনাশকরণ, হনন। ☐ বিণ. বিনাশকারী (দৈত্যনিসূদন শ্রীহরি)। [সং. নি + √ সূদ্ + অন]।

নিসূদক

নিসূদক [ nisūdaka ] বিণ. বিনাশকারী, হন্তা, সূদন বা হনন করে এমন। [সং. নি + √ সূদ্ + অক]।

নিসিন্দা

নিসিন্দা [ nisindā ] বি. অত্যন্ত তেতো ভেষজ গাছবিশেষ। [দেশি]।

নিসাড়ায়

নিসাড়ায় ক্রি-বিণ. নিঃশব্দে; চুপিচুপি। তু. নিঃসাড়।

নিসাড়া

নিসাড়া [ nisāḍ়ā ] বিণ. 1 অসাড়; 2 সাড়াশব্দহীন, নিঃশব্দ (‘নিসাড়া হইয়া আয় লো সজনী’: চণ্ডী.)। [বাং. নি +সাড়া]। নিসাড়ায় ক্রি-বিণ. নিঃশব্দে; চুপিচুপি। তু. নিঃসাড়।

নিসাড়

নিসাড় [ nisāḍ় ] বিণ. 1 অসাড়; 2 সাড়াশব্দহীন; 3 নিস্পন্দ। [বাং. নি + সাড়া]।

নিসর্গবেদী

নিসর্গবেদী (-দিন্), নিসর্গী (-র্গিন্) বি. প্রকৃতিবিজ্ঞানী, naturalist (বি. প.)।