ন নিস্তারিণী নিস্তারিণী [ nistāriṇī ] বিণ. তারিণী, নিস্তারকারিণী, মুক্তিদায়িনী। ☐ বি. দুর্গাদেবী। [সং. নির্ + √ তৃ + ণিচ্ + ইন্ + ঈ]।
ন নিস্তার নিস্তার [ nistāra ] বি. উদ্ধার, অব্যাহতি, নিষ্কৃতি (তার হাত থেকে তোমার নিস্তার নেই); 2 পরিত্রাণ, ত্রাণ, মুক্তি (ঈশ্বরই নিস্তার করবেন)। [সং. নির্ + √ তৃ + অ]। নিস্তারক বিণ. নিস্তারকারী।
ন নিস্তরণ নিস্তরণ [ nistaraṇa ] বি. 1 পার হওয়া, উত্তরণ; 2 নিস্তার, নিষ্কৃতি, মুক্তি, উদ্ধার (এ ঘোর বিপদে নিস্তরণের আশা নেই); 3 নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ তৃ + অন]।
ন নিস্তরঙ্গ নিস্তরঙ্গ [ nistaraṅga ] বিণ. 1 তরঙ্গহীন, ঢেউ নেই এমন (নিস্তরঙ্গ নদী); 2 স্হির, অচঞ্চল; 3 (আল.) বৈচিত্র্যহীন (নিস্তরঙ্গ জীবন)। [সং. নির্ + তরঙ্গ]।
ন নিস্তব্ধ নিস্তব্ধ [ nistabdha ] বিণ. 1 সম্পূর্ণ নীরব, নিঃশব্দ; 2 সম্পূর্ণ নিস্পন্দ, সামান্য স্পন্দন বা নড়াচড়াও নেই এমন। [সং. নি + √ স্তন্ভ্ + ত]। বি. নিস্তব্ধতা।