নিস্পন্দিত
নিস্পন্দিত [ nispandita ] বিণ. অকম্পিত, স্হির (‘চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে’: রবীন্দ্র)। [সং. নি + √ স্পন্দ্ + ত]।
নিস্ত্রৈগুণ্য
নিস্ত্রৈগুণ্য [ nistraiguṇya ] বিণ. সত্ত্ব রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধীনতা থেকে মুক্ত। [সং. নির্ + ত্রিগুণ + য]।
নিস্ত্রিংশ
নিস্ত্রিংশ [ nistriṃśa ] বি. খড়গবিশেষ (ত্রিশ আঙুলের চেয়ে বেশি দীর্ঘ বলে)। ☐ বিণ. 1 নির্দয়, নিষ্ঠুর; 2 হিংসাপরায়ণ। [সং. নির্ (=নির্গত অর্থাত্ অধিক) + ত্রিংশ]।