নিহাই

নিহাই, নেহাই [ nihāi, nēhāi ] বি. কামার যে লৌহখণ্ডের উপর ধাতু রেখে পিটিয়ে পাত প্রস্তুত করে (‘নেহাইতে পেটা কত ইস্পাতে’: অ. মি.)। [< সং. নিধাপিকা]।

নিহন্তা

নিহন্তা (-ন্তৃ) বিণ. হত্যাকারী, বধকারী।

নিহত

নিহত [ nihata ] বিণ. হত, বধ করা হয়েছে এমন; বিনষ্ট। [সং. নি + √ হন্ + ত]। নিহন্তা (-ন্তৃ) বিণ. হত্যাকারী, বধকারী।

নিস্রব

নিস্রব [ nisraba ] নিঃস্রব -এর বানানভেদ। নিঃ দ্র।

নিস্রাব

নিস্রাব [ nisrāba ] নিঃস্রাব -এর বানানভেদ। নিঃ দ্র।

নিস্যন্দী

নিস্যন্দী (-ন্দিন্) বিণ. ক্ষরণকারী, উত্সারণকারী।

নিষ্যন্দ

নিস্যন্দ, নিষ্যন্দ [ nisyanda, niṣyanda ] বি. 1 ক্ষরণ, স্রাব; 2 নির্যাস; 3 নির্ঝর, ঝরনা। [সং. নি + √ স্যন্দ্ + অ]। নিস্যন্দিত বিণ. 1 ক্ষরিত; 2 উত্সারিত। নিস্যন্দী (-ন্দিন্) বিণ. ক্ষরণকারী, উত্সারণকারী।

নিস্তল

নিস্তল [ nistala ] বিণ. 1 তলহীন, তলা নেই অর্থাত্ কোনো অংশ সমতল নয় এমন; 2 বর্তুলাকার, নিটোল। [সং. নির্ + তল]। বি. নিস্তলতা।

নিস্যন্দ