ন নবম নবম [ nabama ] বিণ. ৯ সংখ্যক। [সং. নবন্ + ম]। নবমী বিণ. (স্ত্রী.) নবম -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) তিথিবিশেষ।
ন নড়চড় নড়চড় [ naḍcaḍ ] বি. ১. ব্যত্যয়, অন্যথা (কথার নড়চড় হবে না); ২. চঞ্চলতা। [বাং. নড়া২. + চলা > চড়া (সহচর শব্দ)]।
ন নটিনী নটিনী [ naṭinī ] বি. (স্ত্রী.) ১. নর্তকী; ২. বাইজি; ৩. বারাঙ্গনা; গণিকা। [বাং. < সং. নটী-তু. হি. নটনী]।
ন নন্দিত নন্দিত [ nandita ] বিণ. ১. আনন্দিত, আহ্লাদিত। [সং. √ নন্দ্ + ত]; ২. যাকে আনন্দ দেওয়া হয়েছে, তোষিত। [সং. √ নন্দ্ + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. নন্দিতা।
ন নন্দনতত্ত্ব নন্দনতত্ত্ব [ nandana-tattba ] বি. সৌন্দর্যবিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা, কান্তিবিদ্যা, aesthetics. [সং. নন্দন (যা আনন্দ দেয়) + তত্ত্ব]।