নবাংশ

নবাংশ [ nabāṃśa ] বি. (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ লগ্নের প্রত্যেকের নয় ভাগের এক এক ভাগ। [সং. নব + অংশ]।

নন্দ্য

নন্দ্য [ nandya ] বিণ. আনন্দের যোগ্য। [সং. √ নন্দ্ + য]।

নন্দোত্সব

নন্দোত্সব [ nandōt-saba ] বি. শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষ্যে আনোন্দোত্সব। [সং. নন্দ (আনন্দ) + উত্সব]।

নন্দিনী

নন্দিনী [ nandinī ] বি. ১. কন্যা, দুহিতা; ২. বশিষ্ঠমুনির কামধেনু। ☐ বিণ. আনন্দদায়িনী। [সং. √ নন্দ্ + ণিচ্ + ইন্ + ঈ]।

নমস্কর্তা

নমস্কর্তা [ namaskartā ] (-র্তৃ) বি. নমস্কারকারী। [সং. নমস্ + √ কৃ + তৃ]।

নভোনীল

নভোনীল [ nabhō-nīla ] বি. আকাশের নীল রং বা নীলিমা; আশমানি রং। ☐ বিণ. আশমানি রংবিশিষ্ট (নভোনীল শাড়ি)। [সং. নভঃ + নীল]।

নবোদ্যম

নবোদ্যম [ nabōdyama ] বি. ১. নতুন উদ্যম বা প্রচেষ্টা (নবোদ্যমে কাজ আরম্ভ করা); ২. প্রথম উদ্যম বা উদ্যোগ বা প্রচেষ্টা। [সং. নব + উদ্যম]।

নবোদিত

নবোদিত [ nabōdita ] বিণ. সদ্য উদিত বা প্রকাশিত হয়েছে এমন, সদ্য আবির্ভূত (নবোদিত সূর্য, নবোদিত চেতনা)। [সং. নব + উদিত]।

নবোদয়

নবোদয় [ nabōdaẏa ] বি. সদ্য উদয়; নতুন আবির্ভাব বা প্রকাশ। [সং. নব + উদয়]।